এক্সপ্লোর

Ghutiyari Station Fire: ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন, ক্যানিং শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ

Sealdah-Canning Route: শিয়ালদা দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। 

হিন্দোল দে, কলকাতা: শিয়ালদা দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন। সকাল সাড়ে ১০টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন লাগে। ৫-৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন লাগায় শিয়ালদা দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। (Ghutiyari Station Fire)

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। ঘুটিয়ারি শরিফ স্টেশনের প্ল্যাটফর্মে আগুন ধরে যায়। অতি অল্প সময়ের মধ্যেই বিধ্বংসী আকার ধারণ করে ওই আগুন। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা। আতঙ্কিত মানুষজনকেও ছুটোছুটি করতে দেখা যায়। (Sealdah-Canning Route)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ঘুটিয়ারি শরিফ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। এই ঘুটিয়ারি শরিফ স্টেশন ক্যানিং লাইনের মধ্যে পড়ে। ওই স্টেশনের প্ল্যাটফর্মে আগুন লাগায় শিয়ালদা থেকে ক্যানিং এবং ক্যানিং থেকে শিয়ালদামুখী ট্রেনগুলির চলাচল বিঘ্নিত হয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে খবর। 

আরও পড়ুন: Jadavpur Fire: পুজোর মুখে যাদবপুরের এই দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব

এদিন সকালে ঘুটিয়ারি শরিফ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উপর অবস্থিত একটি দোকানে আগুনে লাগে বলে জানা গিয়েছে। দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। ফলে প্ল্যাটফর্মে উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, তাতে হাত লাগিয়েছেন প্ল্যাটফর্মে উপস্থিত মানুষজনও।

এই অগ্নিকাণ্ডের ফলে প্ল্যাটফর্মের উপর বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। তবে কী থেকে আগুন লাগল এখনও পর্যন্ত জানা যায়নি নিশ্চিত ভাবে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে ওই আগুন কামরা পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। তার দরুণই রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচলা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই ডায়মন্ড হারবার লোকালে আগুন ধরে যায়। সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বাধে। শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এই ঘটনার জেরে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি দেখা যায় বলে খবর রেল সূত্রে। বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

সেরা শিরোনাম

Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget