এক্সপ্লোর

Jadavpur Fire: পুজোর মুখে যাদবপুরের এই দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব

Jadavpur Shop Fire: অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকায় টেলারিং শপের শাটার খুলতে হিমশিম খান দমকল কর্মীরা। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: পুজোর মুখে যাদবপুরে দর্জির দোকানে আগুন। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ যাদবপুর থানার কাছেই গড়িয়াহাট রোডের ওপর আগুন লাগার ঘটনা ঘটে।  

প্রথমে যাদবপুর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকায় টেলারিং শপের শাটার খুলতে হিমশিম খান দমকল কর্মীরা। 

আশেপাশে আবাসন ও পেট্রল পাম্প থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে প্রায় আড়াই ঘণ্টা পর শাটার কেটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান।

শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান।

কলকাতায় পর পর অগ্নিকাণ্ড

কলকাতায় আগুন-আতঙ্ক। এবার পাতিপুকুরে। ভোর পাঁচটা নাগাদ মাইকেল কলোনিতে কাগজের গোডাউনে প্রথম আগুন নজরে আসে। মূলত পিচবোর্ডের মতো দাহ্য বস্তু মজুত থাকায় গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। 

এর কিছুদিন আগে সাত সকালে হাওড়ার দাসনগর পোস্ট অফিসে আগুন লেগেছিল। ভস্মীভূত হয়ে যায় বহু কাগজপত্র। পৌনে সাতটা নাগাদ পোস্ট অফিসের জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকল ও দাসনগর থানায় খবর দেন তাঁরা। দমকলের একটি ইঞ্জিনের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে অনুমান, কম্পিউটারে শর্ট সার্কিট থেকেই এই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান অনেক গ্রাহক। তাঁদের গুরুত্বপূর্ণ কাগজ সুরক্ষিত আছে কিনা, তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন তাঁরা। পোস্ট অফিসের জীর্ণ অবস্থা নিয়েও ক্ষুব্ধ তাঁরা। 

এরও কিছুদিন আগে গভীর রাতে কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছিল ৬-৮টি গুদাম। রাত দেড়টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাথমিক অনুমান, প্লাস্টিকের গুদাম থেকে আগুন ছড়ায়। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় পাশের ছাঁট লোহা, ফাইবারের আরও কয়েকটি গুদাম। দমকলের ২০টি ইঞ্জিন ঘণ্টাচারেকের চেষ্টায়, ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয়রাও। কী কারণে আগুন, এখনও স্পষ্ট নয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, সঙ্গে স্বামীও
মোথাবাড়িকাণ্ডে হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, সঙ্গে স্বামীও
KMC Poll Case : আজ সুপ্রিম কোর্টে পুর-শুনানি, আগেই ক্যাভিয়েট দাখিল মমতা তৃণমূল কংগ্রেসের, কী বক্তব্য তাদের?
আজ সুপ্রিম কোর্টে পুর-শুনানি, আগেই ক্যাভিয়েট দাখিল মমতা তৃণমূল কংগ্রেসের, কী বক্তব্য তাদের?
Jhargram Bomb Panic: কাজের দিনে শহরের ব্যস্ততম রাস্তায় বোমাতঙ্ক, পরিত্যক্ত লাল ব্যাগকে ঘিরে আতঙ্ক
কাজের দিনে শহরের ব্যস্ততম রাস্তায় বোমাতঙ্ক, পরিত্যক্ত লাল ব্যাগকে ঘিরে আতঙ্ক
New Cyclone : আবার নতুন সাইক্লোন? আকভানের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত
আবার নতুন সাইক্লোন? আকভানের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

ভিডিও

Birbhum Tulu Mondal: বীরভূমের ২টি থানায় টুলু মণ্ডলকে তলব, কোটি কোটি টাকা-সোনা উদ্ধারকাণ্ডে তলব
KMC Election Supreme Court: শেষ পর্যন্ত পুরসভার ভোট কবে হবে? জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, আজ শুনানি
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget