এক্সপ্লোর

Goa Nightclub Fire: গোয়ার নাইটক্লাবে রাঁধুনি হয়ে গিয়েছিলেন, শনিবার কফিনবন্দি হয়ে ফিরলেন বাগডোগরার তরুণ

Goa Nightclub: দুই বছর আগে অনেক আশা নিয়ে গোয়ায় রওনা দিয়েছিলেন সুভাষ ছেত্রী। গোয়ার ওই নাইট ক্লাবে রাঁধুনির কাজে যোগ দিয়েছিলেন তিনি।

সনৎ ঝা, শিলিগুড়ি: গোয়ার নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু সুভাষ ছেত্রীর। শোকের ছায়া পরিবারে। এদিন বাগডোগরা বিমানবন্দরে তার কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছাল।

জানা গিয়েছে দুই বছর আগে অনেক আশা নিয়ে গোয়ায় রওনা দিয়েছিলেন তিনি। গোয়ার ওই নাইট ক্লাবে রাঁধুনির কাজে যোগ দিয়েছিলেন সুভাষ। দুর্ভাগ্যজনকভাবে, শনিবার বিস্ফোরণের সময় সেখানেই কাজ করছিলেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় যে ২৫ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে শিলিগুড়ির বাগডোগরারা এলাকার বাসিন্দা সুভাষ ছেত্রীও রয়েছেন।

ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছেন সুভাষের মা টঙ্কা মায়া ছেত্রী। সুভাষই যে তাঁর পরিবারের একমাত্র ভরসা ছিলেন। তাঁর ওপরেই গোটা পরিবারের দায়িত্ব ছিল। সংসার চলত তাঁর আয়ে। তবে অচিরেই থেমে গেল সবটা। এদিন সুভাষের কফিনবন্দী নিথরদেহ বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি রুমা রেশমী এক্কা সহ স্থানীয় পঞ্চায়েতের অনেকে।     

শনিবার রাতে উত্তর গোয়ার আরপোরা গ্রামের নাইটক্লাবে অগ্নিকাণ্ড হয়। গত বছর খোলা হয়েছিল এই ক্লাব। ইতিমধ্যেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ক্লাব।  ওই নাইটক্লাবের বহু কর্মচারীই এই ঘটনায় নিহত হয়েছেন। গোয়ার পুলিশ প্রধান সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, সিলিন্ডার বিস্ফোরণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানিয়েছেন, আগুনে পুড়ে কিছু লোক মারা গিয়েছেন। অন্যান্যরা শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এটিকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। নিরাপত্তার মানদণ্ডে, কোনও অবহেলা পাওয়া গেলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।     

এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আরপোর, গোয়ার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা খুবই দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য আমার সমবেদনা রইল। আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক। আমি গোয়ার মুখ্যমন্ত্রী ডাঃ প্রমোদ সাওয়ান্তের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। গোয়া নাইট ক্লাব দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় ত্রাণ তহবিলে আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।'               

সেরা শিরোনাম

West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget