এক্সপ্লোর

'এতদিন কী করছিলেন, ঘুমাচ্ছিলেন? কেন আমাকে শুনতে হবে এমপি টাকা মেরে দিয়েছেন?' BDO অফিসের কর্মীদের ধমক TMC সাংসদের

উদ্বোধনের আগেই দেওয়ালে ফাটল দেখা যায় সাংসদ তহবিলের টাকায় তৈরি সাইকেল স্ট্যান্ডের।

বাপন সাঁতরা, গোঘাট: সাংসদ তহবিলের ব্যয়ে বিডিও অফিসের ভেতরে সাইকেল স্ট্যান্ডের অবস্থা দেখে বিডিও অফিসের আধিকারিকদের ধমক দিলেন আরামবাগ সাংসদ মিতালী বাগ। 

উদ্বোধনের আগেই দেওয়ালে ফাটল দেখা যায় সাংসদ তহবিলের টাকায় তৈরি সাইকেল স্ট্যান্ডের। পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য নজরে আসতেই সরকারি আধিকারিকদের প্রকাশ্যে ধমক আরামবাগ সাংসদ মিতালী বাগের।

কী বলেছেন তিনি?  

মিতালী বাগ বলেন, 'এতদিন কি করছিলেন? ঘুমাচ্ছিলেন ? কেন আমাকে কৈফিয়ত দিতে হবে? কেন আমার কাছে ফোন যাবে, কেন আমাকে শুনবে হবে এমপি টাকা মেরে নিয়েছেন? কেন ফোনটা যাবে? উত্তর দিন। নতুন করে যে টাকার প্রকল্প আছে সেই টাকার প্রকল্প আপনি করবেন। কোনও পুরনো দেওয়ালের উপর করবেন না। আমি আর কোনও কথা বলব না।'

সরকারি আধিকারিকদের নির্দেশ দেন পুরাতন সাইকেল স্ট্যান্ড ভেঙে অবিলম্বে নতুন করে ওই প্রকল্পের কাজ করার। সরকারি দফতরের মধ্যেই এহেন দুর্নীতির অভিযোগ তুললেন খোদ তৃণমূল সাংসদ। আর এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে গোঘাট ১ বিডিও অফিস চত্বরে।

জানাগেছে, গোঘাট ১ ব্লক অফিসের ভেতরে একটি সাইকেল স্ট্যান্ডের জন্য সাংসদ তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়। যার কাজ শুরু হয়েছে গত মার্চ মাসে এবং কাজ সম্পন্ন হয়েছে গত এপ্রিল মাসেই। সেই কাজের পরিদর্শনে গোঘাট ১ বিডিও অফিস চত্বরে যান আরামবাগ তৃণমূল সাংসদ মিতালী বাগ। আর পরিদর্শনে গিয়ে সাইকেল স্ট্যান্ডের অবস্থা দেখে বেজায় চটে যান মিতালী বাগ।

তিনি দেখতে পান, পুরাতন দেওয়ালের উপর রং করে করা হয়েছে সাইকেল স্ট্যান্ড। আবার সেই দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। আর তার পরেই বিডিও অফিসের আধিকারিকদের ডেকে প্রকাশ্যে ধমক দিতে শুরু করেন তিনি। ধমক দেওয়ার সাংসদকে বলতে শোনা যায়, কেন পুরাতন দেওয়াল ব্যবহার করা হবে? কেন তাঁকে শুনবে হবে এমপি টাকা মেরে নিয়েছেন? পুরাতন দেওয়াল ভেঙে নতুন করে কাজ করুন তাড়াতাড়ি, তার পর তিনি উদ্বোধন করবেন ওই সাইকেল স্ট্যান্ডের।

তবে দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ধমক দিতে শোনা গেলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তৃণমূল সাংসদ মিতালী বাগ ধমক প্রসঙ্গ এড়িয়ে বলেন, শ্রমিক না পাওয়ায় দীর্ঘদিন ধরে থমকে ছিল কাজ। তবে দ্রুত করে দেওয়ার আশ্বাস পেয়েছেন তিনি। যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের অভিযোগ, এই সরকারের আমলে কোনো উন্নয়নই হয়নি। হয়েছে শুধু দুর্নীতি। 

যদিও গোঘাট ১ বিডিও জানান, পুরাতন কাজ, খতিয়ে দেখে যাতে দ্রুত করা যায় তার ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget