এক্সপ্লোর

Gold Mine Landslide : বিরাট ধস, সোনার খনিতে ভয়াবহ বিপর্যয়, এক লহমায় শেষ ১৪টি প্রাণ, পরপর মত্যু

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধসের পর নিখোঁজদের উদ্ধারে তল্লাশি শুরু হয়। তবে জায়গাটি এতটাই দুর্গম যে দেহ উদ্ধার করতে হিমশিম খেতে হয়।


সোনার খনিতে ভয়াবহ ধস। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৪ জনের। আহত হয়েছেন আরও সাতজন। সোমবার দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনো অঞ্চলের ঘটনা। সূত্রের খবর, এই খনিটি ছিল অবৈধ।  স্থানীয় প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধসের পর নিখোঁজদের উদ্ধারে তল্লাশি শুরু হয়। তবে জায়গাটি এতটাই দুর্গম যে দেহ উদ্ধার করতে হিমশিম খেতে হয়।

ইকুয়েডরের সীমান্তবর্তী নারিনো অঞ্চলে দীর্ঘদিন ধরেই এমন অবৈধ খননকার্য চলে আসছে বলে অভিযোগ।  শুধু অবৈধ সোনার খনি নয়,  সোনার অবৈধ ব্যবসার পাশাপাশি মাদক পাচার এবং তোলাবাজির মতো অপরাধমূলক কাজও চলে। এলাকাটি যথেষ্ট দুর্ঘটনাপ্রবণ । তবে এমন কাজ করা ছাড়া নাকি এলাকার মানুষদের কোনও গতিও নেই। এতবড় দুর্ঘটনা সাম্প্রতিককালে ঘটেনিনি।

স্থানীয় প্রশাসনের দাবি, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।  তার উপর এলাকাটি  অপরাধীদের স্বর্গরাজ্য। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওয় দেখা গিয়েছে, খনি থেকে মৃতদেহ উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। একটি ব্যাকহোর সাহায্যে দেহগুলি উদ্ধার করে কাছের নদীতে থাকা একটি ডিঙি নৌকায় তোলা হচ্ছে বলে ভিডিওয় দেখা গিয়েছে। অভিযোগ, নারিনো অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধ সোনার ব্যবসার চলছে। সেই সঙ্গে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলি। প্রশাসনের এক সূত্রের বক্তব্য, স্থানীয় মানুষের সামনে বিকল্প জীবিকার সুযোগ অত্যন্ত সীমিত। ফলে বহু মানুষ বাধ্য হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সব কাজ করে।  স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কলম্বিয়ায় খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে সরকারি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাবিধির বাইরে থাকা খনিগুলিতে বিপদের আশঙ্কা বেশি। 

এমন দুর্ঘটনা ঘটায় অনিয়ন্ত্রিত খননকার্যের বিরুদ্ধে প্রশাসন কেন পদক্ষেপ করছে না , তা নিয়ে প্রশ্ন উঠছে । বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সরকারি নজরদারি, জরুরি চিকিৎসা পরিষেবা এবং দ্রুত উদ্ধারকাজের ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সোনার আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর চাহিদা থাকলেও তার জোগানের সঙ্গে যুক্ত প্রতিটি খননকাজ যে নিরাপদ বা বৈধ পথে পরিচালিত হয়, তা নয়। নারিনোর মতো অঞ্চলে অবৈধ খনন, সশস্ত্র গোষ্ঠীর প্রভাব এবং জীবিকার সীমিত সুযোগ একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। তার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে খনি শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের।
চোরাকারবার ও অবৈধ খনন নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনা রুখতে নিরাপত্তাবিধি কার্যকর করা, খনি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয়দের বিকল্প জীবিকার ব্যবস্থা তৈরি করা জরুরি। না হলে সোনা তোলার আশায় খনিতে নামা মানুষের কাছে প্রতিটি কর্মদিবসই হয়ে উঠতে পারে প্রাণের ঝুঁকি। কলম্বিয়ার নারিনো প্রদেশের এই দুর্ঘটনা আরও একবার দেখিয়ে দিল, অবৈধ খনন শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, নিরাপত্তা এবং জীবিকার প্রশ্নও।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget