এক্সপ্লোর

CV Ananda Bose: চার্চিলের সঙ্গে মমতার তুলনা রাজ্যপালের, আর কী প্রশংসা?

Mamata Banerjee: সেন্ট জেভিয়ার্সে মুখ্যমন্ত্রী ডিলিট পাওয়ার পর কুর্নিশ জানালেন সি ভি আনন্দ বোস।


কলকাতা: ডি-লিটের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেন্ট জেভিয়ার্সে মুখ্যমন্ত্রী ডিলিট পাওয়ার পর কুর্নিশ জানালেন সি ভি আনন্দ বোস।

কী বললেন রাজ্যপাল?
মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিখ্য়াত মনীষীদের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল। প্রাক্তন রাষ্ট্রপতি এবং শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতার তুলনা রাজ্যপালের। তিনি বলেন, 'যেসব রাজনীতিবিদ সাহিত্যেও অনন্য নজির রেখেছেন, মমতা তাঁদের মধ্যে অন্যতম।' মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কৃতিত্বের জন্য কুর্নিশ, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উইনস্টন চার্চিল, মিল্টনের সঙ্গে এক আসনে বাংলার মুখ্যমন্ত্রীকে বসালেন রাজ্যপাল।                                     

সংঘাত অতীত:
এর আগে রাজভবনের সঙ্গে নবান্নের সম্পর্কে টানাপড়েন দেখেছে রাজ্য। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকার সময় বারবার রাজ্যের সঙ্গে সংঘাত লেগেছে। বিভিন্ন ইস্যুতে- বারবার রাজ্যকে তুলোধনা করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই জমানা এখন অতীত। সিভি আনন্দ বোস নতুন রাজ্যপাল হয়ে আসার পরে নবান্ন ও রাজভবনের সম্পর্ক অনেকটাই মসৃণ। নতুন রাজ্যপাল বাংলা শেখার জন্য হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবেও তেমনই উষ্ণ সম্পর্কের ছবি দেখা গেল। মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন পুরস্কার হাতে পেয়েই তা সাধারণ মানুষকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করলাম। আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই।' তিনি আরও বলেছেন, 'আমি কৃতজ্ঞ, এই সম্মান আমার অনুপ্রেরণা। সেন্ট জেভিয়ার্সের সব ছাত্রকে আমার শুভেচ্ছা। দেশে একতা, সাম্য বজায় রাখা জরুরি। জীবনকে সর্বদা ইতিবাচক দৃষ্টিতে দেখুন।'

সাম্মানিক ডি-লিট দেওয়ার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রাক্তনী সংসদের সদস্যপদও দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (St. Xavier's University) কর্তৃপক্ষ। অন্যদিকে, সেন্ট টেরেজার নামে একটি চেয়ার পদ তৈরির আর্জি জানান মুখ্যমন্ত্রী। 

আগেও সম্মান:
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে সাম্মানিক ডিলিট দেওয়া হয়েছিল। ২০১৮ সালে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়।   

আরও পড়ুন: 'এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করলাম', ডিলিট পেয়েই বললেন মমতা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget