এক্সপ্লোর

Governor On VC: সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

Governor Appointed VC: চলছে রাজভবন-নবান্ন টানাপোড়েন, রাজভবনের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে সংঘাত নতুন মাত্রা পেয়েছে।

কলকাতা: সংঘাতের আবহেই, রবিবার মধ্যরাতে বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) নিয়োগ করলেন রাজ্যপাল ( Governor CV Ananda Bose)। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রাশ কার হাতে থাকবে ? চলছে রাজভবন-নবান্ন টানাপোড়েন, রাজভবনের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে সংঘাত নতুন মাত্রা পেয়েছে।

সংঘাতের আবহেই মধ্যরাতে উপাচার্য নিয়োগ রাজ্যপালের

শনিবার রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার। উপাচার্যর নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালিত হবে, শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজভবন। রেজিস্ট্রার-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা, উপাচার্যর নির্দেশ অনুযায়ী কাজ করবেন। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন। শনিবার বিজ্ঞপ্তি জারি রাজভবনের। এবার ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজভবনের।

রাজভবন-নবান্ন চরম চাপানউতোর গড়িয়ে যায় আদালতেও

জুনের শুরুতেই উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন চরম চাপানউতোর গড়িয়ে যায় আদালতেও। রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট। মামলা দায়ের করেছিলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। মামলায় পার্টি করা হয় আচার্য তথা রাজ্যপালকে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কার্যত বেনজির জায়গায় পৌঁছে গিয়েছে।

উপাচার্যের মেয়াদও বৃদ্ধি করেছিলেন আচার্য

 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কার্যত বেনজির জায়গায় পৌঁছে যায়। শিক্ষা দফতরের আর্জি খারিজ করে  রাজ্যের ৮টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে সাপ্তাহিক রিপোর্ট দিয়েছিলেন এমন ৩ জন উপাচার্যের মেয়াদও বৃদ্ধি করেছিলেন আচার্য তথা রাজ্যপাল।     

আরও পড়ুন, রাজ্য় সরকারের বিরুদ্ধে টাকা না ফেরানোর অভিযোগ, হাইকোর্টে কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা

বিধানসভাকে অমান্য করতে চাইছে রাজভবন : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

সেসময় রাজভবনের বিবৃতির পরেই ট্যুইট করে এই সিদ্ধান্তকে বেআইনি বলে আক্রমণ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবনিযুক্ত উপাচার্যদের নিয়োগ প্রত্যাখ্যানের আবেদনও করেছিলেন তিনি। কিন্তু সংঘাতের এই মোড়ে পৌঁছে গিয়েও, রাজ্যপাল যে নিজের অবস্থানে অনড় তা স্পষ্ট করে দিয়েছিলেন। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, 'রাজভবনের দাবি অসত্য, কোনও আলোচনা হয়নি। যারা আইন বহির্ভূত নির্দেশ মানেনি তাদের অযোগ্য বলছেন রাজ্যপাল। আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি। বিধানসভাকে অমান্য করতে চাইছে রাজভবন। স্বশাসিত বিশ্ববিদ্যালয়কে কেন নিয়ন্ত্রণ করবে ? গোষ্ঠীকোন্দলকে অনুমোদন করছে।'              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget