এক্সপ্লোর

Bratya Basu: 'I.N.D.I.A জোটকে এরা ভয় পাচ্ছে', রাজ্যপালের উপাচার্য নিয়োগ ঘিরে বিস্ফোরক ব্রাত্য বসু

Bratya Attacks Governor: রাজ্যপালের উপাচার্য নিয়োগের ইস্যুতে কী বললেন ব্রাত্য বসু ?

কলকাতা: সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) নিয়োগ করেন রাজ্যপাল (Governor)। আর এবার সেই উপাচার্য নিয়োগের ইস্যুতেই উসকাল বিতর্ক। কার্যতই তীব্র আক্রমণ করলেন এবার ব্রাত্য বসু (Bratya Basu)। উঠল বিরোধী জোট প্রসঙ্গও।

ব্রাত্য বসু এদিন স্পষ্ট বলেছেন, ' আচার্য অর্থাৎ রাজ্যপাল সংবিধান মানছেন না। বিশ্ববিদ্যালয়ের কোনও বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করছেন রাজ্যপাল। ইন্ডিয়া জোটকে এরা ভয় পাচ্ছে। এদের মনে হচ্ছে ইন্ডিয়া জোট বিপদে ফেলতে পারে।' মূলত  শনিবার রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার।

উপাচার্যর নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালিত হবে, শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজভবন। রেজিস্ট্রার-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা, উপাচার্যর নির্দেশ অনুযায়ী কাজ করবেন। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন। শনিবার বিজ্ঞপ্তি জারি রাজভবনের। এবার ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজভবনের।

রাজ্যের বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এর মধ্যে রয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণি ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়, দার্জিলিং বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। 

সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য রাজকুমার কোঠারি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য দেবব্রত বসু। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য তপন চন্দ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য গৌতম চক্রবর্তী। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ী। পশ্চিমবঙ্গ প্রাণি ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য শ্যামসুন্দর দানা।

আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক, যাদবপুরের হুমকি-চিঠিতেও নাম জড়িয়েছিল তাঁর

প্রসঙ্গত, জুনের শুরুতেই উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন চরম চাপানউতোর গড়িয়ে যায় আদালতেও। রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট। মামলা দায়ের করেছিলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। মামলায় পার্টি করা হয় আচার্য তথা রাজ্যপালকে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কার্যত বেনজির জায়গায় পৌঁছে গিয়েছে।

সেরা শিরোনাম

News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
Weather Alert: ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?
ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget