এক্সপ্লোর

Group D : অবিলম্বে চাকরির দাবি, হ্য়ারিকেন হাতে মিছিল গ্রুপ ডির চাকরিপ্রার্থীদের

Calcutta High Court : গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীদের সেই পথে হাঁটার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট

কলকাতা : অবিলম্বে চাকরির দাবিতে হ্য়ারিকেন হাতে গ্রুপ ডির চাকরিপ্রার্থীদের মিছিল (Group D Job Seekers Rally)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে শহিদ মিনার থেকে মিছিল। এক্সাইড মোড় হয়ে আশুতোষ কলেজের পাশ থেকে মিছিল যাবে কালীঘাট থানা পর্যন্ত। ৮০ শতাংশ রাস্তা ছেড়ে এক লেনে মিছিল করার নির্দেশ আদালতের। আদালতের  নির্দেশমতোই পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা ।

মুখ্য়মন্ত্রীর পাড়া এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে, হরিশ মুখার্জি রোডে মহামিছিল করেছিলেন ডিএ-আন্দোলনকারীরা। কিন্তু, গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীদের সেই পথে হাঁটার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। বুধবার তাঁরা মিছিল করতে পারবেন না হরিশ মুখার্জি রোডে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে গতকালই জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। তবে এও জানিয়ে দেওয়া হয়, মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে।

ডিএ আন্দোলনকারীদের পথে হেঁটে, গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীরাও বুধবার হ্যারিকেন হাতে মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিলের কর্মসূচি নেন। হরিশ মুখার্জি রোডে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টেও দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আর্জিতে সাড়া দিয়ে, সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, বুধবার সন্ধে ৬টায়, হ্যারিকেন নিয়ে ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করতে পারবেন। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে হবে। দুটো লাইনে মিছিল যাবে।

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে, রাজ্য সরকারের তরফে বলা হয়, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল হলে কোনও আপত্তি নেই। কিন্তু, অফিস টাইমে হরিশ মুখার্জি রোডে মিছিল হলে, অসুবিধা হবে। তাছাড়া, কালীঘাট মন্দিরের সামনে ফুটব্রিজের কাজ চলছে। ফলে সেখানে ৪০০ জনের সমাবেশ হলে অসুবিধা হবে। 

পাল্টা আন্দোলনকারীদের পক্ষে আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, হ্যারিকেন মিছিল হবে। আমরা এক্সাইড মোড় থেকে হাজরা ও দমকল কেন্দ্র হয়ে কালীঘাটে শেষ করতে চাই। আন্দোলনকারীরা একটি লাইনেই মিছিল করবেন। বিকল্প প্রস্তাব দিয়ে এও বলা হয় যে, যদি অফিস টাইমে মিছিল করলে সমস্যা হয়, তাহলে শনিবারও তা করা যেতে পারে। এরা চাকরিপ্রার্থী, কোনও রাজনৈতিক দলের সদস্য নন। 

সব পক্ষের বক্তব্য শোনার পর, ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে, আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে হবে। কালীঘাট থানার আগে ব্যারিকেড পর্যন্ত মিছিল করা যাবে। দু'লাইনে নয়, এক লাইনে আন্দোলনকারীদের হাঁটতে হবে। ডিভিশন বেঞ্চ এও নির্দেশ দিয়েছে যে, বেলা ১২টা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল করতে হবে। যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখতে হবে আন্দোলনকারীদের।

গত ৬ মে, হরিশ মুখার্জি রোড দিয়ে মহামিছিল করেছিলেন ডিএ-আন্দোলনকারীরা। মুখ্য়মন্ত্রীর পাড়া এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির পাশ দিয়ে গেছিল সেই মিছিল। কিন্তু, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের সেই রাস্তা দিয়ে মিছিলের অনুমতি দেয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget