এক্সপ্লোর

Group D Jobs Protest: ভাজা হল চপ, মাখা হল ঝালমুড়ি, চাকরির দাবিতে ধর্মতলায় অভিনব প্রতিবাদ

Kolkata News: ২০১৭ সালের রাজ্য সরকারের গ্রপ ডি চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, পরীক্ষায় পাশ করেছিলেন তাঁরা। অপেক্ষমান তালিকায় নামও ছিল। কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সেই  তালিকার কেউ এখনও নিয়োগ পাননি।

কলকাতা: কর্মসংস্থানে (Employment) কখনও ‘চপশিল্পে’র কথা শোনা গিয়েছে, কখনও আবার উৎসবের মরসুমে চা-মুড়ির স্টল দেওয়ার কথাও বলা হয়েছে। এ বার চাকরিপ্রার্থীদের আন্দোলেনও জায়গা করে নিল, চপ, ঝালমুড়ি। প্রতীকী প্রতিবাদ হিসেবে ধর্মতলায় (Kolkata News) চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে রাজ্য়কে বার্তা দিলেন তাঁরা (Group D Jobs Protets)।

চপ ভেজে প্রতীকী প্রতিবাদ আন্দোলনকারীদের

ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন ২০১৭ সালে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। গত ৯১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। বুধবার সকালে একদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে যখন ধুন্ধুমার পরিস্থিতি, সেই সময় ধর্মতলায় প্রতীকী প্রতিবাদের পথে হাঁটলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।

কেন এমন পন্থা জানতে চাইলে, এক আন্দোলনকারী বলেন, “প্রতীকী আন্দোলনের মাধ্যমে নবান্নকে বার্তা দিতে চাই আমরা, যে, শিক্ষিত হয়ে চপ ভাজতে চাই না। হকের চাকরি ফেরত চাই।”

আরও পড়ুন: Kalighat Agitation : 'বুলেট দাও, নইলে চাকরি দাও', কালীঘাটে উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুঙ্গে

অন্য এক চাকরিপ্রার্থী বলেন, “এটি প্রতীকী প্রতিবাদ। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় আয়ের উৎস বাতলে দিয়েছেন, চপ ভাজা। সত্যি কথা বলতে কী, প্রত্যেক পরিবারের কিছু স্বপ্ন থাকে। আমারাো স্বপ্ন দেখি। সেই স্বপ্নপূরণেই চাকরির পরীক্ষা দিই। এখানে সবাই স্নাতক, স্নাতকোত্তর। তার পরেও চপ শিল্পের কথায় বিবেক দংশনে ভুগছি। ভাবতে পারছি না যে, এমন মানদণ্ডে বেঁধে রাখা হবে।”

২০১৭ সালের রাজ্য সরকারের গ্রপ ডি চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, পরীক্ষায় পাশ করেছিলেন তাঁরা। অপেক্ষমান তালিকায় নামও ছিল।  কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সেই  তালিকার কেউ এখনও নিয়োগ পাননি। তাঁদের দাবি, গ্রুপ ডি নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে। বঞ্চিত করা হয়েছে তাঁদের।

গ্রুপ ডি-তেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের

দুর্নীতির কথা বলতে গিয়ে চাকরিপ্রার্থীরা জানান, ২০১৭ সালে প্রায় ২৫ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেন। এর মধ্যে ১৯ হাজার পাশ করেন। ডাক পান ইন্টারভিউয়ে। কিন্তু পাশ করার পরও আজ রাস্তায় দাঁড়িয়ে তাঁরা। অথচ অযোগ্যরা সরকারি দফতরে চাকরি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতেই তাই চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে প্রতীকী প্রতিবাদের রাস্তা ধরেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Roopa Ganguly: 'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
দুর্নীতির অভিযোগে গ্রেফতার এই তৃণমূল নেতা, কী কী গুরুতর অভিযোগ রয়েছে?
দুর্নীতির অভিযোগে গ্রেফতার এই তৃণমূল নেতা, কী কী গুরুতর অভিযোগ রয়েছে?
Abhishek Banerjee: CID দফতরে গেলেন না অভিষেক, আইনজীবী মারফত জানিয়ে দিলেন ...
CID দফতরে গেলেন না অভিষেক, আইনজীবী মারফত জানিয়ে দিলেন ...
West Bengal News Today Live Updates: রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget