এক্সপ্লোর

Gulsi News: তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে যুবককে খুন, অভিযুক্ত সাধুবাবা

Youth Murder: তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করতে ১৮ বছরের এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ধরা পড়ল এক সাধুবাবা। ঘটনাটি ঘটেছে গলসিতে। ধৃতের নাম মিলন নাইয়া

কমলকৃষ্ণ দে, গলসি: তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে একজন যুবককে খুন করার অভিযোগ উঠল এক সাধুবাবার বিরুদ্ধে। এমনই অভিযোগ করেছে ওই যুবকের পরিবার। 

যদিও পুলিশের দাবি, হোমো সেক্সুয়াল রিলেশন নিয়ে টানাপোড়েনের জেরেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে খুন করা হয়েছে। জেরা সেকথাই স্বীকারও করেছে ধৃত সাধুবাবা। 

ইতিমধ্যেই সাধুবাবা মিলন নাইয়া ওরফে মিলন সাধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানিয়ে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও একজন মহিলাকে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে গলসির দরবারপুর ডিভিসি লক গেট থেকে কিছুটা দূরে মাঠ থেকে এক যুবকের নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় দেহটি গলসিরই খেতুরা গ্রামের বাসিন্দা জিৎ দানা (১৮) নামে এক যুবকের। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যাবেলায় ফোন করে সাধু ওই যুবককে ডেকে পাঠায়। রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বললেও তারপর থেকে আর ওই যুবককে ফোনে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধারের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মিলন সাধু নামে একজনের নাম পাওয়া যায়। মিলন সাধুর সঙ্গে জিৎ দানার পরিবারের আগে থেকেই একটা সুসম্পর্ক ছিল। সেই সুবাদে জিৎ দানা যেমন মিলন সাধুর কাছে যেত তেমনই মিলন সাধুও জিৎ-দের বাড়িতে আসত। আসতে আসতে মিলন সাধুর সঙ্গে জিৎ-এর একটা হোমো সেক্সুয়াল রিলেশন গড়ে ওঠে। শনিবার সাধুর এক পরিচিত মহিলাকে দিয়ে ফোন করিয়ে জিৎ-কে ডেকে পাঠায় মিলন সাধু। তারপরই সম্পর্কের টানাপোড়েনের জেরে ঠাণ্ডা মাথায় গলায় দড়ির ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করে জিৎ-কে। তারপর মৃতদেহটি মাঠে ফেলে দেয় এবং নজর ঘোরাতে জিৎ-এর পরিবারের কাছে নানান রকমের গল্প ফাঁদে। যদিও জিৎ-এর পরিবারের দাবি,তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করতেই পরিকল্পিতভাবে জিৎ-কে খুন করেছে মিলন সাধু।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ বলেন,ধৃত সাধুকে জেরা করে একটা হোমো সেক্সুয়াল রিলেশনের ঘটনা জানা গেছে এবং সেই সম্পর্কের টানাপোড়েনেই জিৎ-কে খুন করেছে মিলন সাধু ওরফে মিলন নাইয়া।ইতিমধ্যেই সাধুকে গ্রেফতার করা হয়েছে এবং সাধুর সঙ্গে থাকা এক মহিলাকেও আটক করা হয়েছে। এর সঙ্গে তন্ত্র সাধনার কোনও সম্পর্ক আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Burdwan News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন গৃহবধূ, ধৃত ২

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget