এক্সপ্লোর

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

Gupta Brothers: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, দোকানে হামলার পর এখনও আতঙ্কে রয়েছেন বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের কর্মীরা।

কলকাতা: গুপ্তা ব্রাদার্সে (Gupta Brothers) গুন্ডাগিরি, আগেও বিজেপির যুব নেতার বিরুদ্ধে অভিযোগ! দোকানে হামলার পর এখনও আতঙ্কে রয়েছেন বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের কর্মীরা। আতঙ্কে সন্ধের পর অনেক কর্মীই দোকানে কাজ করতে চাইছেন না। মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে গিয়ে তাঁদেরকে আশ্বস্ত করেছিলেন দিলীপ ঘোষ। তাঁকে বলতে শোনা গিয়েছেৃ, 'যা দাদাগিরি, গুন্ডাগিরি বন্ধ হয়ে এসেছে, বাকিটাও হয়ে যাবে।'

তবে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডবকাণ্ডের পরের দিনই জামিন পেলেন বিজেপি যুব নেতা বিবেক ত্রিপাঠী। আরেক মামলাতেও জামিন হল তাঁর। কড়েয়া থানায় প্রতারণার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হন ওই নেতা। নেতাজিনগরের এক বাসিন্দার সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করা হয়েছিল বিবেকের বিরুদ্ধে। প্রায় ৮ লক্ষ টাকার প্রতারণার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হন বিবেক ত্রিপাঠী। ২০২২ সালেও বেনিয়াপুকুর, শেক্সপিয়র সরণি থানাতেও একাধিক অভিযোগ। তবে বিবেক গুপ্তার বিরুদ্ধে একাধিক থানায় জালিয়াতি-প্রতারণার অভিযোগ থাকলেও গ্রেফতারির ঠিক পরের দিনই জামিনে মুক্ত হলেন বিজেপির যুব নেতা। 

শুক্রবার কলকাতার মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই মিষ্টির দোকানে গুন্ডামির ঘটনা নিয়ে সরব হন বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের মালিক উমেশ গুপ্তা>। তিনি বলেন, ‘আমরা তো ডাকাত না, গুন্ডা না। আমরা বিজনেসম্যান। যাকে মেরেছে ও ভয় পেয়ে গেছে। এরকম কখনও হয়নি। কোনও ঘটনা হয়নি। যাকে মেরেছে ও ভয় পেয়ে গেছে। গুন্ডা, মস্তান আছে। ওর নামে বাজারে অনেক কিছু আছে।’ তাঁর ছেলে মুকেশ জানান আক্রান্ত কর্মচারী আতঙ্কে ভুগছেন। ভয়ে একবেলা কাজেই আসছেন না। তিনি জানান, ‘ভয়ে একবেলা আসছে, একবেলা আসছে না। বলে স্যর রাত্রিবেলা গেলে যদি কিছু হয়ে যায়। আমি (কর্মী) দিনের বেলা বেরিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন:- বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ 

শুধু যে গুপ্তা ব্রাদার্সেই এই ঘটনা ঘটেছে, এমনটা নয়। নবান্নের পাশে ব্যাটরা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সৈকত পালের দাবি, ব্যবসা চালাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকেও।  মিষ্টি উদ্যোগের জয়েন্ট সেক্রেটারিকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করবেন না, রাত্রিবেলা দোকান খুলতে ভয় পাই। আমরা ভয়ে থাকি রাত ৮টার পর মিষ্টির ব্যবসা করতে, কারণ বহু লোক আসেন, বহু মানুষজন আসে, বহু সমাজবিরোধী আসে, তাদেরকে আমাদেরকে কখনও বিনা পয়সায় মিষ্টি দিতে হবে। কখনও কম পয়সায় মিষ্টি দিতে হবে। কোনও মিষ্টির পয়সা নেওয়া যাবে না। এরকম দাদাগিরি চলে। এসে গালিগালাজ করা। প্রতিদিন।’

মিষ্টি উদ্যোগের সভাপতি ধীমান দাসকে বলতে শোনা যায়, ‘ভীত তো অবশ্য়ই। কেননা এরকম দোকানে ঢুকে যদি গুন্ডামি হয়, তাহলে তো স্বভাবতই আমরা ভয়ে থাকব। ঢুকে যদি কেউ মারধর করে, যে কোনও ব্যবসাতেই এটা নিশ্চয়ই ভয়ের ব্য়াপার। আঙুল ভেঙে যাচ্ছে মারে, এগুলো তো ঠিক কথা নয়। এই জিনিস এর আগে হয়নি।’

গুপ্তা ব্রাদার্সে এই গুণ্ডাগিরি নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। কুণাল ঘোষ এই নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, 'গুপ্তা ব্রাদার্সের ঘটনা বাংলার লজ্জা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এটা লজ্জার। ১০০ দিনের সবচেয়ে বড় কাজ তোলাবাজি। এই সরকার কোথায় রাখবে। ভয়ংকর দিকে যাচ্ছে।' 

তবে মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ব্যবসায়ীদের সুরক্ষা নিয়ে আস্বস্ত করেন। ‘যে সমস্যাগুলো মাননীয় ধীমানবাবু বলছিলেন, সুরক্ষা, ইত্যাদি...আইনশৃঙ্খলার সমস্যা। এটা খালি মিষ্টিওয়ালাদের নয়, এটা সার্বিকভাবে সাড়ে ১০ কোটি মানুষ পশ্চিমবাংলার প্রত্যেকের জন্য সুরক্ষা দরকার। প্রত্যেকের আত্মসম্মান, প্রত্যেকের ব্যবসাবাণিজ্য করার অধিকার আছে। সেটা সুরক্ষিত হওয়া উচিত। এখানে পরিবর্তন শুরু হয়েছে। যে পরিবর্তনটা দরকার ছিল সেটা আপনারা করে দিয়েছেন। এবার বাকিটা আমরা করব। পুরো আস্থা রাখুন। বিশ্বাস রাখুন।’ বলেন দিলীপ ঘোষ।

এবার প্রশ্ন আগামী দিনে কি ছবিটা পাল্টাবে? সেটাই দেখার। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
District News: ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্ট, ছেলেকে BMW কিনে দিলেন বাবা!
ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্ট, ছেলেকে BMW কিনে দিলেন বাবা!
Kolkata News: ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
CM Suvendu Adhikari: পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী জানিয়েছেন..
পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী জানিয়েছেন..
Advertisement

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget