এক্সপ্লোর

প্রয়াত বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অলোক রাহা

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন  চিকিৎসক। ৪০ বছরেরও বেশি সময় ধরে রাজ্য সরকারের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অলোক রাহা।

কলকাতা : বহু মানুষের ভরসার হাত। অনেকেই মনে করতেন, তাঁর সামনে গিয়ে দাঁড়ালেই মিলবে সুচিকিৎসা। বহু মানুষের কাছেই তিনি ছিলেন অন্ধকার সময়ে আশার আলো। দীর্ঘ রোগ ভোগের পর চলে গেলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অলোক রাহা।

তিনি সম্পর্কে প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার দাদা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন  চিকিৎসক। ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি রাজ্য সরকারের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। রামকৃষ্ণ মিশন, দেওঘরের এই প্রাক্তনী নিঃস্বার্থভাবে রোগীদের স্বার্থে কাজ করেছেন আজীবন। তাই অনেক মানুষের কাছেই তিনি ছিলেন 'মসীহা'। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষজনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত।  বৃহস্পতিবারই প্রয়াত হন অলোক রাহা। রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র ও নাতনিকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চিকিৎসক মহলে। মুহ্যমান তাঁর কাছে চিকিৎসা পাওয়া বহু মানুষ।

চিকিৎসক অলোক রাহা রামকৃষ্ণ মিশন দেওঘরে পড়াশোনা করেছেন। সেই আদর্শ আজীবন অনুসরণ করেছেন। জীবে সেবার মধ্যেই খুঁজেছেন জীবনে সাফল্যের সংজ্ঞা। গ্রামীণ দরিদ্র এবং দুর্বল মানুষের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৭৮ সালে তিনি সিএমসিএইচ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তারপর চাকরি শুরু ডাব্লুবিএইচএস-এ। বেশ কয়েক বছর গাব্বেরিয়া গ্রামীণ হাসপাতালের দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে কয়েক দশক ধরে  সিএমসিএইচ এবং এসএসকেএম-এ G&O বিভাগে দায়িত্বে ছিলেন।  ডাক্তার হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন আজীবন। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ  রোগীরাও। 

 

 

সেরা শিরোনাম

TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বাণ্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বাণ্ডিল নোট
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA : 'সবাই রাজি আছেন, শুধু আপনার জন্য দলে ঢোকা হচ্ছে না', চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের
'সবাই রাজি আছেন, শুধু আপনার জন্য দলে ঢোকা হচ্ছে না', চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget