এক্সপ্লোর

Sadhan Pande Demise: 'দীর্ঘদিনের সু-সম্পর্ক, তাঁর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত' সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

লিখেছেন, ‘আমাদের সিনিয়র সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল।

কলকাতা: প্রয়াত সাধন পাণ্ডে। ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। লিখেছেন, ‘আমাদের সিনিয়র সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। এই ক্ষতিতে গভীরভাবে ব্যথিত। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা। 

[tw]

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande Died)। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে। 

দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে আজই নিয়ে আসা হচ্ছে সাধন পাণ্ডের মরদেহ। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধন পাণ্ডের একটি ছবিও শেয়ার করেছেন সায়ন দেব চট্টোপাধ্যায়।

 

উল্লেখ্য, মমতার শোকবার্তার পরেই শোকবার্তা জানাতে শুরু করেন বাংলার রাজনীতিকরা। বাদ যাননি শুভেন্দুও। রাজনীতিতে রাস্তা আলাদা হয়ে গিয়েছে। আলগা হয়ে গিয়েছে সম্পর্কের সুতোও। কিন্তু মৃত্যুতে মুছে যায় সমস্ত বিভেদ। সেই ধারা বজায় রেখেই রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে (Sadhan Pande Demise) শোকপ্রকাশ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adkhikari)।

রবিবার সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) সে কথা ঘোষণা করেন টুইটারে। 

এ দিন টুইটারে শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডেজির প্রয়াণে মর্মাহত। ওঁর শোকগ্রস্ত পরিবার. বন্ধু-বান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাই। ওঁর বিদেহী আত্মার শান্তিকামনা করি। ওম শান্তি।”

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget