এক্সপ্লোর

Haldia News: তোলাবাজি সহ একাধিক ইস্যু, শ্রমিক নেতাদের কাঠগড়ায় তুলে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রে পোস্টার

তোলাবাজি সহ একাধিক ইস্যুতে শ্রমিক নেতাদের কাঠগড়ায় তুলে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রে পোস্টার। তা নিয়ে INTTUC জেলা সভাপতির নিশানায় সংগঠনেরই নেতা! কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর): হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলে এই পোস্টার ঘিরেই তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের গোষ্ঠীকোন্দলের অভিযোগ সামনে চলে এল । পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কোলাঘাট (Kolaghat) তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বিভিন্ন জায়গায় এমন একাধিক পোস্টার পড়েছে । শ্রমিক ঐক্য মঞ্চের নামে দেওয়া ওই পোস্টারে, শ্রমিক নেতাদের তুলোধোনা করা হয়েছে । তোলা আদায়, শিল্পপতিদের দালালি, শ্রমিকস্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের আখের গোছানো, এমন একাধিক অভিযোগ আনা হয়েছে পোস্টারে ।

তোলাবাজি সহ একাধিক ইস্যুতে শ্রমিক নেতাদের কাঠগড়ায় তুলে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রে পোস্টার। তা নিয়ে INTTUC জেলা সভাপতির নিশানায় সংগঠনেরই নেতা! কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP) ।

পোস্টারে কোনও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নাম উল্লেখ করা না থাকলেও, নিশানায় যে INTTUC নেতারা শুরুতেই তা স্পষ্ট। হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে লাগাম টানতে, গত বছর সেপ্টেম্বরে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করে INTTUC । ওই ফোন নম্বরের উল্লেখ করে পোস্টারের শুরুতেই লেখা হয়েছে, কাজ তো হয়ই না। উল্টে টাকা দাবি করা হয় । 

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও আইএনটিটিইউসি (INTTUC)-র তমলুক সাংগঠনিক জেলার সদস্য এই দাবি করলেও, এই বিতর্কিত পোস্টারের জন্য তাঁকেই কাঠগড়ায় তুলেছে জেলা নেতৃত্ব । 

তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির (INTTUC) সভাপতি শিবনাথ সরকারের কথায়, এই লিফলেটের পিছনে আব্দুল মান্নানই জড়িত। কারণ তিনি অনেক টাকা তুলেছেন। তা নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে । সেবিষয়ে উত্তর দিতে বলা হয়েছিল। জেলা কমিটি ব্যবস্থা নেওয়ার আগে বিভ্রান্ত করার চেষ্টা । 

বিএমএস রাজ্য কমিটির সহ সভাপতি প্রদীপ বিজলি বলছেন, 'শ্রমিককে শোষণ করে আইএনটিটিইউসি। তারই প্রতিফলন লিফলেটে। যাবতীয় অভিযোগ অস্বীকার করে কোলাঘাটের INTTUC নেতার বক্তব্য, ভিত্তিহীন কথা বলা হচ্ছে। দরকারে আমার বিরুদ্ধে তদন্ত করাক। দোষী প্রমাণিত হলে সংগঠনের পদ ছেড়ে দেব।'

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget