এক্সপ্লোর

East Medinipur : এবার শুভেন্দু-ঘনিষ্ঠ শ্য়ামল আদককে পলাতক ঘোষণা আদালতের, হলদিয়ার ফ্ল্যাটে পড়ল নোটিস

আরও বেকায়দায় পড়লেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা শ্যামল আদক। হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যানকে পলাতক ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালত।

বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : আরও বেকায়দায় পড়লেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা শ্যামল আদক। হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যানকে পলাতক ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালত। শ্যামল আদকের হলদিয়ার ফ্ল্যাটে গিয়ে নোটিস দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর আগে তাঁর অফিস সিল করে দিয়েছিল হলদিয়া থানার পুলিশ।

দুর্নীতি মামলায় চাপ আরও বাড়ল শ্যামল আদকের। শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে এবার পলাতক ঘোষণা করল আদালত। শুক্রবার হলদিয়া মহকুমা আদালতের নোটিস শ্যামল আদকের ফ্ল্যাটের দরজায় সেঁটে দিয়ে আসে পুলিশ। ফ্ল্যাটে হলদিয়া থানার পুলিশ নোটিস দিয়ে যায়, তাঁর দুটি ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে।

বিধানসভা ভোটের কয়েক মাস আগে হলদিয়া পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন শ্যামল আদক। ভোটের পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠে। হলদিয়ার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। এর পর থেকেই হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের আর খোঁজ মিলছিল না। আদালতের নোটিসের প্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে বিজেপি।

এপ্রসঙ্গে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ওঁকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। ওঁর অফিস, বাড়ি, সম্পত্তি লুঠপাট হয়েছে। তার কোনও সুরাহা হয়নি। যেহেতু বিজেপি করেন তাই তাঁর উপর মিথ্যা কেস দিতে হবে।

যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, দুর্নীতিতে জড়িত বলে শ্যামল আদকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এপ্রসঙ্গে তৃণমূল নেতা ও জেলা সভাপতি তাপস মাইতি বলেন, আধিকারিকরা দেখেছেন দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তিনি সৎ হলে আত্মসমপর্ণ করে প্রমাণ করুক। তাঁর মধ্যে অপরাধবোধ আছে বলে পালাচ্ছেন।

ভোটের পরই বিরোধী দলনেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাখাল বেরা গ্রেফতার হন। পরে অবশ্য তিনি জামিন পান। এবার আরও এক শুভেন্দু-অনুগামী বেকায়দায় পড়লেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget