এক্সপ্লোর

Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?

Halo Phenomenon প্রকৃতিপ্রেমীদের কাছে এটি যেমন একটি অপূর্ব দৃশ্য ,  তেমনই আবহবিদদের কাছে এটি বায়ুমণ্ডলের উচ্চস্তরের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত। 


কলকাতা  : শুক্রবার দুপুর। সূর্যের চারপাশে দেখা গেল এক রঙিন-বর্তিকা। অপূর্ব দৃশ্য। এই প্রথম নয়, প্রতিবছরই বর্ষায় এমন দৃশ্য ধরা পড়ে কোনও-কোনও দিন। কেন এমন দৃশ্য তৈরি হয় আকাশে ? বর্ষাকালে অনেক সময়ই দেখা যায়, কখনও নিম্নচাপ কেটে যাওয়ার পরে বা নতুন কোনও নিম্নচাপ বা আবহাওয়ার সিস্টেম তৈরি হওয়ার আগে আকাশের উচ্চ স্তরে পাতলা সাদা মেঘের আস্তরণ তৈরি হয়। সূর্যের আলো সেই মেঘের মধ্যে থাকা অতি সূক্ষ্ম বরফকণার (Ice Crystals) মধ্য দিয়ে প্রবেশ করলে আকাশে রামধনুর মতো রঙের বর্তিকা তৈরি হয়। বেগুনি,তুঁতে, নীল, সবুজ, হলুদ, কমলা ও লাল রঙের মনোমুগ্ধকর আলোকচ্ছটা তৈরি হয়।  তবে এই দৃশ্যকে সাধারণ রামধনু বলা যায় না।  এটি মূলত বরফকণার মধ্যে দিয়ে  সূর্যের আলোর প্রতিসরণ ও প্রতিফলনের ফলে  সৃষ্ট রঙিন বলয়। একে Halo Phenomenon বলা যেতে পারে। এই নিয়ে বিস্তারিত জানালেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 


কোন মেঘে এই দৃশ্য দেখা যায়?  

এই ধরনের রঙিন আলোর বলয় সাধারণত উচ্চস্তরের বরফকণাযুক্ত মেঘে দেখা যায়। যেমন ধরুন, সিরাস (Cirrus - Ci), সিরোস্ট্র্যাটাস (Cirrostratus - Cs)। আবার কখনও কখনও বজ্রগর্ভ মেঘ (Cumulonimbus)-এর ওপরের দিকে ছড়িয়ে থাকা আইস-ক্রিস্টাল অ্যানভিল (Ice Crystal Anvil) অংশেও এই দৃশ্য দেখা যেতে পারে। এই মেঘগুলি সাধারণত ভূপৃষ্ঠ থেকে ৬ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে । সেখানে এক্কেবারে কনকনে ঠান্ডা ।  অত্যন্ত কম তাপমাত্রা থাকায় তা প্রায় সম্পূর্ণই বরফকণা দিয়ে গঠিত হয়। 


উচ্চস্তরের এই বরফকণার মেঘ আর আলোর মালায় আপনি মুগ্ধ হতেই পারেন, তবে এটি শুধুই সুন্দর দৃশ্য নয়।  আবহবিদদের কাছেও গুরুত্বপূর্ণ তথ্যও বটে। কারণ এই মেঘের উপস্থিতি থেকে বোঝা যায় উপরের বায়ুমণ্ডলে আর্দ্রতা বাড়ছে। নতুন কোনও নিম্নচাপ বা কোনও ফ্রন্টাল সিস্টেম তৈরি হতে পারে । অথবা কোনও নিম্নচাপ সদ্য অতিক্রম করেছে, তার সঙ্কেতও হতে পারে। তাই এই ধরনের বলয়  আবহাওয়ার পূর্বাভাস বোঝার জন্যও সহায়ক।   খালি চোখে ঘন মেঘ তৈরি হওয়ার আগেই উচ্চস্তরের বরফকণাযুক্ত মেঘের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হয়। অর্থাৎ প্রকৃতিপ্রেমীদের কাছে এটি যেমন একটি অপূর্ব দৃশ্য ,  তেমনই আবহবিদদের কাছে এটি বায়ুমণ্ডলের উচ্চস্তরের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget