এক্সপ্লোর

South 24 Parganas: নাবালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার নরেন্দ্রপুরে, গ্রেফতার ৪

Narendrapur Minor Death: ছ’মাসও হয়নি। ভালোবেসে বিয়ে হয়েছিল। কিন্তু, যাঁকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তাঁর বিরুদ্ধেই উঠল খুনের অভিযোগ।

রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুরে (Narendrapur) এক নাবালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় দানা বাঁধল রহস্য। মৃতের পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় স্বামী সহ ৪ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

নাবালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য: ছ’মাসও হয়নি। ভালোবেসে বিয়ে হয়েছিল। কিন্তু, যাঁকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তাঁর বিরুদ্ধেই উঠল খুনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে, গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, ১৬ বছর বয়সেই, নরেন্দ্রপুরের গোপালনগরের এক বাসিন্দার সঙ্গে প্রেম করে বিয়ে করে ওই কিশোরী।

অভিযোগ, বিয়ের পর থেকেই, শ্বশুরবাড়িতে বধূর ওপর নির্মম অত্যাচার শুরু হয়। পরিবারের দাবি, অশান্তির কথা একাধিকবার মা-বাবাকে জানিয়েছিল কিশোরী। এরইমধ্যে, বুধবার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় বধূর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, পিটিয়ে খুনের পর ঝুলিয়ে দেওয়া হয়েছে বধূকে। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে রয়েছে নির্যাতনের চিহ্ন। একাধিক জায়গায় কালশিটে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় খুনের মামলা রুজু হয়েছে। যেহেতু বিয়ের মাস ছয়েকের মধ্যে এই ঘটনা ঘটেছে, তাই শুরু হয়েছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। বধূর স্বামী সহ শ্বশুরবাড়ির ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনকয়েক আগে ভাঙড়ের চালতাবেড়িয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে কাকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়। ঘটনায় মহিলার কাকা, কাকিমা ও খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের বিবাদ চলছিল। অভিযোগ, বড় ভাইয়ের বাড়িতে চড়াও হয়ে তাঁর ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে পেটে লাথি মারেন কাকা ও তাঁর পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে মৃত শিশু প্রসব করেন ওই মহিলা। ভ্রূণহত্যা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়।

আরও পড়ুন: Malda News: ডাক্তার দেখাতে এসে মৃত্যু, মালদা মেডিকেলে মারা গেলেন যুবতী

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget