এক্সপ্লোর

Haridevpur Murder : মা ও মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, পরিকল্পিত খুন, অভিযোগ মৃত অয়নের বাবার

Haridevpur Murder : বাগুইআটির জোড়া হত্যাকাণ্ড থেকেও শিক্ষা নেয়নি পুলিশ?  পুলিশের মধ্যেই সমন্বয়ের অভাব রয়েই গেছে?

 হরিপার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, সুকান্ত দাস, কলকাতা : হরিদেবপুরে যুবক খুনের ঘটনায় নতুন মোড়। চাঞ্চল্যকর দাবি করলেন নিহতের বাবা। তাহলে কি ত্রিকোণ সম্পর্কের জেরে খুন? নিহত অয়ন মণ্ডলের বাবা ভোম্বল মণ্ডলের দাবি, ' মা ও মেয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্ক বাবা ভালভাবে নিত না, তাই দুই ভাই মিলে খুন করেছে' । কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ওয়েস্ট)-এর দাবি, ভাই প্রথম আঘাত করেছে !

যুবক খুনের ঘটনায় তাঁর বান্ধবী , বান্ধবীর মা ও বান্ধবীর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অয়নের বান্ধবীর বাবাকেও। 

প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
এদিকে হরিদেবপুরে যুবক খুনের ঘটনাতেও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ! বৃহস্পতিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু কলকাতা পুলিশ তা জানতে পারে শুক্রবার দুপুরে। তাহলে কি, বাগুইআটির জোড়া হত্যাকাণ্ড থেকেও শিক্ষা নেয়নি পুলিশ?  পুলিশের মধ্যেই সমন্বয়ের অভাব রয়েই গেছে?

হরিদেবপুরের যুবক খুনের ঘটনায় ঘুরেফিরে উঠছে সেই প্রশ্নটাই । বুধবার, দশমীর দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন অয়ন মণ্ডল। কিন্তু বৃহস্পতিবার সকালেও তিনি না ফেরায়, প্রথমে হরিদেবপুর থানায় যান বাড়ির লোকজন।

অভিযোগ, তাঁদের বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায় হওয়ায় সেই থানায় যেতে বলা হয়। সেখানে গেলে আবার ফিরিয়ে দেওয়া হয় হরিদেবপুর থানায়। নিহত অয়ন মণ্ডলের বাবার দাবি, ' ১০ টার সময় এসেছিলাম, ফিরিয়ে দিয়েছে। তারপর রিজেন্ট পার্ক থেকে বলতে ডায়েরি নিয়েছে। ৫-১০ মিনিট বলেছিল। প্রথমে বলেছিল রিজেন্ট পার্ক এরিয়া, সেখানে ডায়েরি করো। তারপর রিজেন্ট পার্ক থেকে ফোন করল, ছেলেটা তোমাদের ওদিকে মিসিং হয়েছে, তোমরা ডায়েরি নিয়ে নাও। আধ ঘণ্টা বসিয়ে বলছে মেয়েটাকে ডেকে নিয়ে আসো। মেয়েটাকে নিয়ে আসলাম। তারপর বলছে ঝিলের পার দেখে আসো। তারপর পুলিশ বলছে, লোকেশন পাওয়া গেছে ফুলের দাড়ি। সেখানে ১৫-১৬ ছেলে গেল। খুঁজে এল, পেল না। পুলিশ যায়নি, বলছে তোমরা গিয়ে দেখে আসো।' 

অন্যদিকে ডায়মন্ডহারবার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মগরাহাটে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ওই দিন সকাল ১০টায় দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। দুপুর সাড়ে ১২টার সময় সমস্ত থানায়, ছবি-সহ মেসেজ পাঠানো হয় যে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।  কিন্তু, শুক্রবার দুপুর ২টোর পর কলকাতা পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে। 

অন্যদিকে, দোষীদের শাস্তির দাবিতে দেহ নিয়ে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে এল অয়নের পরিবার । শেষ পর্যন্ত পুলিশি তদন্তেই আস্থা রাখল হরিদেবপুরের নিহত যুবকের পরিবার। মৃতের বান্ধবী, তার মা ও ভাইকে গ্রেফতারের পর তার বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের পর রাতে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় নিহত অয়নের মৃতদেহ। পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে আসেন আত্মীয়রা। মাঝরাতে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয় নিহত অয়ন মণ্ডলের।হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডল খুনে উঠছে একাধিক প্রশ্ন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget