এক্সপ্লোর

Haridevpur Murder : অয়ন মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার ৬, বান্ধবী ছাড়া আর কে কে পুলিশের নজরে ?

Haridevpur Murder Case : মিনিডোর ভাড়া করে ত্রিপলে মুড়িয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মগরাহাটে।

পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : হরিদেবপুরে ২১ বছরের অয়ন মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার বান্ধবী ও তাঁর মা-বাবা-ভাই-সহ গ্রেফতার ৬। ধৃতদের মধ্যে রয়েছে বান্ধবীর আত্মীয় ও এক গাড়িচালক।

দেহ লোপাটের চেষ্টা
সূত্রের খবর, পণ্যবাহী গাড়ি ভাড়া করে দেহ লোপাটের চেষ্টা করেছিল মৃতের বান্ধবীর পরিবার। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মিনিডোর। অভিযোগ, দশমীর রাতে বচসার সময় অয়নকে আঘাত করে বান্ধবীর ভাই। তার জেরেই মৃত্যু হয় ওই তরুণের।

এরপর মিনিডোর ভাড়া করে ত্রিপলে মুড়িয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মগরাহাটে। অন্যদিকে, শুক্রবার রাতে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় অয়নের মৃতদেহ। পুলিশের আশ্বাসে দেহ নিয়ে ণোেবিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে আসেন মৃতের আত্মীয়রা। মাঝরাতে কেওড়াতলা শ্মশানে অয়নের শেষকৃত্য সম্পন্ন হয়। 

ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন হন হরিদেবপুরের অয়ন মণ্ডল। পুলিশ সূত্রে খবর, মা ও মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল ২১ বছরের তরুণের। বিষয়টি জানাজানি হয়ে যায়। এর মধ্যেই দশমীর রাতে বান্ধবীর ডাকে তাঁর বাড়িতে যান অয়ন। সেখানে প্রথমে ইট দিয়ে আঘাত করে, পরে বাঁশ-রড দিয়ে মারধর করা হয় ওই তরুণকে।

তার জেরে অয়নের মৃত্যু হলে মিনিডোর ভাড়া করে দেহ নিয়ে গিয়ে ফেলা হয় মগরাহাটের মাগুরপুকুরে। সূত্রের খবর, গোটা বিষয়টি জানতেন গাড়ি চালক। তাঁকে প্রথমে ২ হাজার টাকা দেওয়া হয়। কাজ মিটলে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় মৃতের বান্ধবীর পরিবার। খবর সূত্রের। 

সকালে মৃতের বান্ধবীর ভাই ও গাড়িচালককে মাগুরপুকুরে নিয়ে এসে পুনর্নির্মাণ করায় হরিদেবপুর থানার পুলিশ। অন্যদিকে, খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে সমন্বয়ের অভিযোগ উঠেছে। যদিও ডায়মন্ড হারবার পুলিশ জেলার দাবি, অজ্ঞাতপরিচয় তরুণের দেহ উদ্ধারের পর, তা দ্রুত আশপাশের থানা ও কলকাতা পুলিশকে জানানো হয়। এরপরও কীভাবে হরিদেবপুর থানা মৃতের পরিচয় সম্পর্কে অন্ধকারে রইল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

                                                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |
Annapurna Yojna |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget