এক্সপ্লোর

Abhishek Banerjee : 'বাড়ি ঘেরাও' কর্মসূচি বাতিল হাইকোর্টে, ২১ জুলাই ঠিক কীসের ডাক দিয়েছিলেন অভিষেক

Abhishek Banerjee BJP Leader House Gherao: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লির বুকে আন্দোলনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এ রাজ্যেও বিজেপি নেতাদের ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কলকাতা : '৫ অগাস্টে এদের বাড়ি ঘেরাও হবে আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে' - ২১ জুলাইয়ের ( 21 July ) মঞ্চ থেকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লির বুকে আন্দোলনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এ রাজ্যেও বিজেপি নেতাদের ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

২১ শের মঞ্চ থেকে সরাসরি তিনি বলেন, ' আগামী ৫ অগাস্ট, শনিবার, শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে ৮ ঘণ্টা, সকাল ১০টা থেকে সন্ধে ৬টা, শনিবার। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন। কিন্তু বিজেপির নেতা যে আছে, সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না। গণঘেরাও, আর শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণভাবে, কোথাও কারও গায়ে হাত দেবেন না, কোনও প্ররোচনায় পা দেবেন না। '  

যদিও, ওই মঞ্চেই ডায়মন্ড হারবারের সাংসদের ডাকা কর্মসূচিতে কিছুটা সংশোধন করেন তৃণমূল নেত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠে অভিষেকের ঘোষণা করা কর্মসূচি বদলে দেন। তিনি বলেন, ' ৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম করেছে। আমি বলব ব্লক ওয়াইজ করতে। একশো মিটার দূরে করবে। যাতে ঢুকতে বেরতে অসুবিধা না হয়। যাতে বলতে না পারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী মনে রাখবেন । '  

এছাড়াও ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '৫ বার প্রথম হয়েছিলাম। গরীব মানুষের টাকা দেওয়া হয়নি। আর ২৫ কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে। ১০০ কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে আর সার্টিফিকেট কিনছে । আর ১০০ দিনের কাজ সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। ' 

এই কর্মসূচির বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, দাায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত। 

আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করে, যদি অনেকে মিলে কারও বাড়ি ঘেরাও করে, তাহলে কি শুধু তিনিই প্রভাবিত হবেন? না কি সাধারণ মানুষ প্রভাবিত হবেন? প্রধান বিচারপতির মন্তব্য, এই কর্মসূচি হলে সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে।  

আরও পড়ুন :

'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন' বিজেপি বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget