Health Department: "..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
Health Department Notice: সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন দেওয়া নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের, ওষুধ দেওয়া নিয়েও কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর

কলকাতা: সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন দেওয়া নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। ওষুধ দেওয়া নিয়ে স্বাস্থ্য় দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে,"রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষকেই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সামগ্রীর ব্যবস্থা করতে হবে। চিরকুটে নয়, সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে চিকিৎসকদের। প্রেসক্রিপশনে থাকতে হবে চিকিৎসকের নাম, পদবি, রেজিস্ট্রেশন নম্বর ও সই। হাসপাতালের তালিকাভুক্ত নয় এমন ওষুধ লিখলে, সেই প্রেসক্রিপশন পাঠাতে হবে MSVP বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষকেই দ্রুত ওষুধ কিনে রোগীকে বিনামূল্যে দিতে হবে।"
আরও পড়ুন, মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Before You Go
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব





















