এক্সপ্লোর

Sitrang Update : ঘনাচ্ছে দুর্যোগ-শঙ্কা, কত দূরে ঘূর্ণিঝড় সিত্রাং ?

Heavy rainfall : ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার

কলকাতা :  India Meteorological Department  (আইএমডি) - এর সোমবারের আপডেট অনুসারে, ঘূর্ণিঝড় সিত্রাং সাগর দ্বীপ থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দূরে ছিল এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে তা আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। 

সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে সিত্রং এগোচ্ছে উপকূলের দিকে। ক্রমশ বাড়ছে হাওয়ার বেগ। ঘনাচ্ছে দুর্যোগ-শঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টায় সিত্রাং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই ঝড়।  মঙ্গলবার ভোরে ল্যান্ডফল হতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তের দুই পাশের সুন্দরবন অঞ্চলে এই ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে।

এই ঝড়ের প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত  ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার রাত থেকেই কলকাতায় টুপটাপ বৃষ্টি চলছে। সারারাত চলেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ।

সোমবার দক্ষিণ অসম, পূর্ব মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি । মঙ্গলবার ও বুধবার ত্রিপুরা এবং মিজোরামে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো।

তাজপুর
তাজপুরে সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। গার্ডওয়ালের পাশে বোল্ডার ফেলে চলছে বাঁধ মেরামতি। জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র তীরবর্তী গ্রামগুলো যাতে প্লাবিত না হওয়ায়, সেই কারণেই এই উদ্যোগ।

হলদিয়া
ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে হলদিয়ায়। সকাল থেকে ঝিরঝিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রয়েছে হলদিয়া-নন্দীগ্রাম ফেরি চলাচল। নন্দীগ্রাম-তেরোপেখিয়া ফেরি চলাচলও আজ ও আগামীকাল বন্ধ। আবহাওয়ার উন্নতি হলে প্রশাসনের সঙ্গে কথা বলে ফের জলপথ পরিবহণ চালু হবে। 

গোসাবা 
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। নদীতে খেয়া পারাপার বন্ধ। গোসাবার সাতজেলিয়ায় গাড়াল, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। 

বকখালি 
অনেকটাই ফাঁকা বকখালি সমুদ্র সৈকত। গুটিকয়েক পর্যটকের দেখা মিললেও তাঁদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সমুদ্র কিছুটা অশান্ত। আকাশ মেঘলা। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে।সকাল থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে মাইকে প্রচার চলছে। সমুদ্রের ধারে দোকানপাটও বন্ধ। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

দিঘা 
সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ। বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ। মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget