Weather Update: আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
Rainfall Update: ৮ সেপ্টেম্বর সকালে উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

কলকাতা: আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের কমলা সতর্কতা রয়েছে, কয়েক জায়গায় হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। India Meteorological Department-এর তরফ থেকে জানানো হয়েছে, আজ এবং আগামীকাল উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনাও রয়েছে। ৮ সেপ্টেম্বর সকালে উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ায় ২-১টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই এলাকাগুলিতে ভারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতেও বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। ৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ায় ১-২টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমস্ত জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। ১০ সেপ্টেম্বর সকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ এবং ১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও
শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটা জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৯ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
Before You Go
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট























