এক্সপ্লোর

Kolkata Medical: কিটের মান নিয়ে প্রশ্ন! সরকারি হাসপাতালে হোঁচট হেপাটাইটিস পরীক্ষায়

Hepatitis Test:সম্প্রতি হেপাটাইটিস বি ও সি-কে নোটিফায়েবল ডিজিজ ঘোষণা করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।


সন্দীপ সরকার, কলকাতা: কলকাতার বুকে সরকারি মেডিক্যাল কলেজ। সেখানেই থমকে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-এর পরীক্ষা। প্রায় মাস দেড়েক ধরে টেস্ট কিট ব্যবহার করে পরীক্ষা হচ্ছে না। কিটের গুণগত মান নিয়ে বারবার অভিযোগ করা হলেও তা বদল করা হয়নি বলে অভিযোগ চিকিৎসকদের। সেই কারণে কলকাতা মেডিক্যালে আপাতত ব়্যাপিড কিট ব্যবহার করেই হেপাটাইটিস পরীক্ষা করা হচ্ছে। 

কী সমস্যা:
কলকাতা মেডিক্যালে প্রায় দেড় মাস ধরে টেস্ট কিট ব্যবহার করে হেপাটাইটিস B ও C-র পরীক্ষা বন্ধ। কলকাতা মেডিক্যালে হেপাটাইটিস পরীক্ষার কিটের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন চিকিৎসকরাই। তাঁদের দাবি, সুপারকে বারবার জানালেও টেস্ট কিট পরিবর্তন করা হয়নি। যার জেরে ওই কিট ব্যবহার করে এলাইজা পদ্ধতিতে হেপাটাইটিস পরীক্ষা বন্ধ করে দিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসকরা। বদলে ব্যবহার করছেন র‍্যাপিড কিট। চিকিৎসকদের অভিযোগ, অস্কার মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড সংস্থার সরবরাহ করা কিটগুলি দিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে ৮০ শতাংশেরও বেশি রিপোর্ট নেগেটিভ। যে রিপোর্টগুলি পজিটিভ সেগুলিও নির্দিষ্ট মানদণ্ডের অনেক নীচে। চিকিৎসকদের দাবি, ডিসেম্বরেই চিঠি দিয়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। তা সত্ত্বেও ওই কিট পরিবর্তন করা হয়নি বলে অভিযোগ। হেপাটাইটিস বি ও সি-এর পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেস্ট করে নিশ্চিত হওয়ার পরই যে কোনও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কলকাতা মেডিক্যালে প্রতিদিন গড়ে ৩০০ রোগীর হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করা হয়। চিকিৎসকরা বলছেন, র‍্যাপিড কিট কখনওই এলাইজার বিকল্প হতে পারে না। অথচ দিনের পর দিন এই র‍্যাপিড কিট ব্যবহার করেই পরীক্ষা করতে হচ্ছে। হেপাটাইটিস পরীক্ষা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পরীক্ষার জন্য কিট যে গুরুত্বপূর্ণ তা বলছেন একাধিক চিকিৎসক। 

সম্প্রতি হেপাটাইটিস বি ও সি-কে নোটিফায়েবল ডিজিজ ঘোষণা করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। কলকাতা মেডিক্যালের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে যথাযথ পদ্ধতিতে এই রোগের পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা। 

হাসপাতালের বক্তব্য:
হাসপাতালের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, টেন্ডারপ্রাপ্ত সংস্থার সরবরাহ করা কিট অত্যন্ত নিম্নমানের। তাই ওই কিট ব্যবহার বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য ভবনকে বিষয়টি জানানো হয়েছে। হয় ওই সংস্থা বদল করতে হবে, নয়তো আমাদেরকে আলাদা কিট কেনার অনুমতি দিতে হবে। কারণ, ত্রুটিপূর্ণ কিট ব্যবহার করা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী- সবার পক্ষেই অত্যন্ত বিপজ্জনক।

আরও পড়ুন: 'ওদের জন্য কী করিনি?' বগটুই নিয়ে আক্ষেপ মমতার

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget