এক্সপ্লোর

Mamata Banerjee: 'ওদের জন্য কী করিনি?' বগটুই নিয়ে আক্ষেপ মমতার

Bogtui Update: 'সরকারি প্রকল্পে যুক্ত করেছি, তারপরেও অন্য দলের সঙ্গে চলছে'। কালীঘাটে বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকে আক্ষেপ মমতার: সূত্র। 

আশাবুল হোসেন, কলকাতা: 'ওদের জন্য কী করিনি?' বগটুই নিয়ে আক্ষেপ মমতার (Mamata Banerjee)। 'ওঁদের জন্য কী করিনি, চাকরি দিয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি। সরকারি প্রকল্পে যুক্ত করেছি, তারপরেও অন্য দলের সঙ্গে চলছে'। কালীঘাটে বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকে আক্ষেপ মমতার: সূত্র। 

আক্ষেপ মমতার: বীরভূমে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার, ২১ শে মার্চ ছিল বগটুই হত্য়াকাণ্ডের বর্ষপূর্তি। প্রথমে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন। তারপরই শুরু হয় তাণ্ডব। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় ১০ জনের। বেঘোরে প্রাণ যায় মহিলা ও শিশুর। নৃশংস হত্যাকাণ্ডে, প্রায় গোটা পরিবারকে হারিয়েছেন মিহিলাল শেখ। এই ঘটনার পর বগটুইয়ে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণও দেন তিনি। এদিন কালীঘাট বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় তাঁর গলায় শোনা যায় আক্ষেপের সুর। সূত্রের খবর এদিন তিনি বলেন, 'ওঁদের জন্য কী করিনি, চাকরি দিয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি। সরকারি প্রকল্পে যুক্ত করেছি, তারপরেও অন্য দলের সঙ্গে চলছে'।                       

রামপুরহাটের (Rampurhat) বগটুই হত্যাকাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য এবং যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কোটা থেকে সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। 

ভয়ঙ্করতম বগটুই হত্য়াকাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে স্বজনহারাদের বাধার মুখে পড়তে হয়, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। স্বজনহারাদের পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে পারলেও, ঢুকতেই দেওয়া হয়নি শাসকদলের স্থানীয় বিধায়ককে।হাড় হিম করা সেই ঘটনার বর্ষপূর্তিতে, এদিন তৃণমূল-বিজেপি-সিপিএমের কর্মসূচি ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল বগটুইয়ে। প্রায় মুখোমুখি দুটি আলাদা শহিদ বেদিও তৈরি করে তৃণমূল ও বিজেপি।  বর্ষপূর্তিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিজেপি। তাতে সামিল হয়েছেন স্বজনহারা পরিবারের সদস্যরাও।অন্যদিকে মহম্মদ সেলিমের নেতৃত্বে বগটুইয়ে মিছিল করে সিপিএম। তাতে যোগ দেয় কংগ্রেস।

 

আরও পড়ুন: Supreme Court: গ্রুপ সি এবং নবম দশমের শূন্যপদ পূরণের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget