এক্সপ্লোর

Recruitment Case: নিয়োগ মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল! চাকরি বাতিল নিয়ে কী নির্দেশ?

High Court: রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

কলকাতা: একাদশ-দ্বাদশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) রায় বহাল। ওএমআর শিট (0MR Sheet) প্রকাশের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত ওএমআর শিট প্রকাশের নির্দেশ। ২০১৬-র চাকরিরত এবং ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের OMR শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। পাশাপাশই, এখনই কোনও চাকরি বাতিল করা যাবে না, নির্দেশ আদালতের। 'ওএমআর শিটে কারচুপি থাকা শিক্ষকদের চাকরি বাতিল, সুপ্রিম কোর্টের (Supreme Court) এসএলপি-র ফলাফলের ওপর নির্ভর করবে', পর্যবেক্ষণে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 'সরকারি চাকরিতে এমন কারচুপির তথ্য জেনে চুপ করে থাকতে পারে না সাংবিধানিক আদালত', পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 

ববিতা সরকারের মামলায়, একাদশ-দ্বাদশের OMR শিট প্রকাশের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সম্প্রতি, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের OMR শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত হওয়া ৫ হাজার ৫০০ জন-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের OMR শিট প্রকাশ করতে হবে। এবার সেই রায়ই ডিভিশন বেঞ্চে বহাল রইল।

২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত OMR শিট প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। যদিও, এখনই কোনও চাকরি বাতিল করা যাবে না বলেও জানিয়েছে হাইকোর্ট। পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ বলে, OMR শিটে কারচুপি থাকা শিক্ষকদের চাকরি বাতিল হবে কি না, তা চাকরি নির্ভর করবে সুপ্রিম কোর্টের মামলা বা SLP-র ওপর। সরকারি চাকরিতে এমন কারচুপির তথ্য জেনে চুপ করে থাকতে পারে না সাংবিধানিক আদালত।

সারদা-নারদা দুর্নীতির পরে যে দুর্নীতির অভিযোগ ঘিরে সবচেয়ে বেশি আলোড়ন হয়েছে তা হয় নিয়োগ দুর্নীতি মামলা। শিক্ষা দফতরের একাধিক স্তরে নিয়োগ নিয়ে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছিল। আদালতের তরফে এই দুর্নীতির অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই এবং ইডি দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই নিয়োগ দুর্নীতি এবং তাতে হওয়া টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে। ইতিমধ্যে তৃণমূলের একাধিক বিধায়ক, শিক্ষা দফতরের একাধিক আধিকারিক গ্রেফতার হয়েছেন। এই দুর্নীতি মামলাতেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল নগদ এবং সোনা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। যতদিন গিয়েছে একাধিক স্তর বেরিয়েছে এই বিপুল বড় দুর্নীতির। চাকরি বাতিলের নির্দেশও হয়েছে। কিন্তু এখনও যোগ্য-মেধাবীরা চাকরি ফিরে পায়নি। আন্দোলনেই কাটছে তাঁদের দিন।

আরও পড়ুন: ফের ভাঙড়ে গুলি! জখম পরাজিত TMC প্রার্থী, অভিযুক্ত ISF

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget