এক্সপ্লোর

SSC : ইন্টারভিউ তালিকায় দাগি থাকলে সিদ্ধান্ত নিন, দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ করুন, SSC কে বলল হাইকোর্ট

আরও বিস্তারিত তথ্য দিয়ে 'দাগি'দের তালিকাপ্রকাশ করতে হবে নির্দেশ  দিলেন তিনি। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

সৌভিক মজুমদার, কলকাতা : 'ইন্টারভিউ তালিকায় দাগিদের নিয়ে', সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অমৃতা সিন্হা। 'দাগি' তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কোনও 'দাগি' প্রার্থী অংশ নিয়েও নেন, তাহলে তাঁর নাম বাদ দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। জানালেন বিচারপতি অমৃতা সিন্হা। আরও বিস্তারিত তথ্য দিয়ে 'দাগি'দের তালিকাপ্রকাশ করতে হবে নির্দেশ  দিলেন তিনি। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

বিচারপতি বলেন, দাগিদের যে তালিকা রয়েছে, সেই তালিকা আরও বিস্তারিত ভাবে প্রকাশ করতে হবে। কারণ অভিযোগ, প্রকাশিত তালিকায় দাগিদের নাম ও রোল নম্বর দেওয়া হয়েছে। আর কোনও তথ্য সেখানে দেওয়া নেই, যেমন - বাবার নাম ও ঠিকানা, ইত্যাদি কিছুই নেই। এই বিষয়ে বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট দাগিদের তালিকাপ্রকাশ করতে বলেছিল, তার উদ্দেশ্য এটা ছিল, যেন কোনও 'চিহ্নিত অযোগ্য' প্রার্থী যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। বিচারপতি বলেন, ২০১৬ এবং ২০২৫ এ যাঁরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিয়েছে, তাদের একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনও ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায়না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে "দাগি" দের সনাক্ত করা যায় সেই জন্য আরও বিস্তারিত তথ্য দিয়ে "দাগি"দের তালিকা প্রকাশ করতে হবে। 

সুপ্রিম কোর্ট একাধিকবার সতর্ক করলেও, SSC-র প্রকাশিত একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় দাগি প্রার্থীর নাম থাকার অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও কী করে, দাগি প্রার্থীদের নাম ইন্টারভিউয়ের তালিকায় ঢুকল? এটা কি SSC-র গাফিলতি? প্রশ্ন ওঠে। 

মামলাকারীরা "দাগি" প্রার্থীদের চারজনের নাম মামলায় উল্লেখ করেছেন। এদের মধ্যে ২ জন বিশেষভাবে সক্ষম। কমিশন আদালতে জানায়, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট। যুক্তি শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন,  সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কিছু ছাড় দিয়েছে। কিন্তু এই দুজন তো "দাগি"। এরা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে ? তিনি স্পষ্ট করে দেন, বিশেষ সুবিধা মানে বয়সজনিত ছাড়ের কথা বলেছে, কিন্তু উল্লিখিতরা তো চিহ্নিত অযোগ্য, দাগি প্রার্থী ! তারা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন? তাই এই ব্যক্তিদের নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।   

সর্বোপরি আদালতের নির্দেশ, ''যদি কোনও 'দাগি' প্রার্থী অংশ নিয়েও নেন, তাহলে তাঁর নাম বাদ দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ''।         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election 2026 : 'আমরা তো কনফিউসনে পড়ে যাচ্ছি', Form-6 উত্তাপের আবহে একযোগে TMC-BJP-কে নিশানা অধীরের
'আমরা তো কনফিউসনে পড়ে যাচ্ছি', Form-6 উত্তাপের আবহে একযোগে TMC-BJP-কে নিশানা অধীরের
News Live Updates: 'মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে কমিশন', ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি মমতার
'মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে কমিশন', ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি মমতার
Bengal Election 2026 : CEO দফতরের সামনে তুলকালাম, 'FORM 6' সংঘাতকে কেন্দ্র করে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি
CEO দফতরের সামনে তুলকালাম, 'FORM 6' সংঘাতকে কেন্দ্র করে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি
Pandua News: ভোটবাক্সে জমজমাট লড়াই, মুখোমুখি সৌজন্যের নজির পাণ্ডুয়ার বাম ও তৃণমূল প্রার্থীর!
ভোটবাক্সে জমজমাট লড়াই, মুখোমুখি সৌজন্যের নজির পাণ্ডুয়ার বাম ও তৃণমূল প্রার্থীর!

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Strait of Hormuz : হরমুজে কিছু হলে 'বিপর্যস্ত হবে' ভারতের ইন্টারনেট ব্যবস্থা, বাদ পড়বে না বিশ্ব !
হরমুজে কিছু হলে 'বিপর্যস্ত হবে' ভারতের ইন্টারনেট ব্যবস্থা, বাদ পড়বে না বিশ্ব !
Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Digital Census In India: Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Embed widget