এক্সপ্লোর

Sandeshkhali Incident: সন্দেশখালির অন্য মামলাতেও কি এবার CBI? কী সওয়াল-জবাব হাইকোর্টে?

Kolkata High Court:সন্দেশখালিতে নারী নির্যাতন বা জমি দখল সংক্রান্ত মামলার তদন্তভারও কি আগামী দিনে যেতে পারে সিবিআইয়ের হাতে? বৃহস্পতিবার এই প্রশ্ন আরও জোরাল হল।

সৌভিক মজুমদার, কলকাতা: এবার কি সন্দেশখালির (Sandeshkhali Incident) অন্য মামলাতেও তদন্ত করবে CBI? সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলায় CBI তদম্ত দাবি করেন এক মামলাকারী। আদালতে CBI জানায়, নির্দেশ পেলে তারা তদন্তে প্রস্তুত। শেখ শাহজাহানের বিরুদ্ধে যত FIR এবং চার্জশিট দাখিল হয়েছে সেগুলির কপি তাদের দেওয়ার আর্জি জানাল ED. অবস্থান জানাতে আদালতের (Calcutta High Court) কাছে সময় চাইল রাজ্য় সরকার। 

সন্দেশখালিতে নারী নির্যাতন বা জমি দখল সংক্রান্ত মামলার তদন্তভারও কি আগামী দিনে যেতে পারে সিবিআইয়ের হাতে? বৃহস্পতিবার এই প্রশ্ন আরও জোরাল হল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ছিল। সেখানে CBI তদন্তের দাবি করেন মামলাকারীর আইনজীবী অলোক শ্রীবাস্তব। CBI-ও ডিভিশন বেঞ্চে জানায়, আদালত নির্দেশ দিলে তারা তদন্ত করতে প্রস্তুত।

প্রধান বিচারপতিও এদিন শেখ শাহজাহানের আইজীবীর উদ্দেশে বলেন, 'ধর্ষণের একটি অভিযোগও যদি সত্যি হয় তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক। যদি কোনও একটি অভিযোগও সত্যি হয় তাহলে পুলিশ এবং প্রশাসনকে তার দায় নিতে হবে।'

বৃহস্পতিবারের শুনানিতে ED-র আইনজীবী আবেদন করেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে যত FIR এবং চার্জশিট দাখিল হয়েছে সেগুলির কপি তাদের দেওয়া হোক। অবস্থান জানাতে সময় চেয়ে রাজ্য় সরকার পাল্টা সওয়াল করে, বাকি মামলা তো আর্থিক দুর্নীতির নয়। তাহলে সেই FIR এবং চার্জশিটের কপি নিয়ে ED কী করবে? এর প্রেক্ষিতে ED আদালতে জানায়, ওই অভিযোগের তদন্ত তারা করতে চায় না। তবে আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থে সেগুলি দেখার প্রয়োজন আছে। 

মামলাকারী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এদিন আদালতে আর্জি জানান, মহিলারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। সন্দেশখালির তদন্তে কমিশন গঠন করা হোক। 

পাল্টা শেখ শাজাহানের আইনজীবী সওয়াল করেন, 'আমার সঙ্গে অনেক গ্রামবাসী আছেন যাঁরা আদালতে হলফনামা দাখিল করে বলতে পারেন যে এই গোটা ঘটনার সঙ্গে বহিরাগতদের যোগাযোগ আছে।'

এরপরই শেখ শাহজাহানের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, 'আপনি যদি একই সঙ্গে শেখ শাজাহান এবং গ্রামবাসীদের হয়ে সওয়াল করেন তাহলে এটা ধরে নিতে হবে যে এই গ্রামবাসীদের সাজিয়ে এবং শিখিয়ে আনা হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের, নতুন করে সংঘাত রাজ্য-রাজভবনের মধ্যে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget