এক্সপ্লোর

Higher Secondary Exam: এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক? কীভাবে হবে পরীক্ষা?

Higher Secondary Exam 2023: ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু'বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সিবিএসই-র মতো এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক? ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু'বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে। দু'টি পরীক্ষার গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে । দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক । প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।                                                           

মঙ্গলবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষ থেকে লাগু হতে চলেছে এই নিয়ম। রাজ্যের গৃহীত নতুন শিক্ষানীতিতে সেমেস্টার পদ্ধতি শুরু হতে চলেছে। ২টি পরীক্ষার গড় মানের ওপর তৈরি হবে মার্ক শিট। ২টির মধ্যে যেটায় পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবে সেই নম্বরটিই গ্রাহ্য হবে। 

একবার নয়, এবার বছরে দু-বার হবে উচ্চ মাধ্যমিক? দিল্লি বোর্ডের সঙ্গে তাল মেলাতে সেই পথেই যে হাঁটতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল সরকারের বিকল্প শিক্ষানীতিতে। এবার, বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে। ইতিমধ্যেই CBSE জানিয়েছে, বোর্ড পরীক্ষা হবে দু-বার। দুটি পরীক্ষার সেরা নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। 

উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে প্রস্তাব সরকারের কাছে যাচ্ছে, তাতে বলা হচ্ছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে শুরু হবে দুটি সিমেস্টারে উচ্চ মাধ্যমিক। সেক্ষেত্রে ২০২৫-এর নভেম্বরে প্রথম সিমেস্টার এবং ২০২৬-এর মার্চে হবে দ্বিতীয় সিমেস্টার।

আরও পড়ুন, ন্যাশনাল হেলথ মিশনে রাজ্যের এই জেলায় হচ্ছে নিয়োগ, ৯১টি পদে চাকরির সুযোগ

উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ২টি পরীক্ষার গড় করে তৈরি হবে মার্কশিট। প্রথম মার্কশিট হবে OMR শিটে, মাল্টিপল চয়েস প্রশ্নে আর, দ্বিতীয় সিমেস্টারে থাকবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন।

উচ্চ মাধ্যমিকে শুধু লিখিত পরীক্ষাই হবে দু-দফায়। প্রোজেক্ট বা প্র্যাক্টিকাল পরীক্ষা হবে এক বার করে। সেক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান কত হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

দেশজুড়ে আলোচনা চলছে তিন ঘণ্টার পরীক্ষায় একজন শিক্ষার্থীর যথার্ত মূল্যায়ন হয় কি না? অনেকেই মনে করেন দুটো ভাগে পরীক্ষা হলে পড়ুয়াদের কাছে একটা বিকল্প থাকে। সেই ভাবনা থেকেই এবার CBSE-র আদলে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিকল্পনা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Bank Jobs : স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক
স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক
Success Story: ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর

ভিডিও

Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget