এক্সপ্লোর

Hiran Chatterjee: এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, টাকা দিয়ে পুরস্কার আদায়ের অভিযোগ তুলেছিলেন

West Bengal Assembly: প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হল নোটিস।

কলকাতা: এবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস। বুধবার হিরণ চট্টোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। হিরণের অভিযোগ ছিল, রাজ্য সরকার যে পুরস্কার পায়, তা অর্থের বিনিময়ে। তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রিভিলেজি নোটিস জমা দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন, প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হল। উপযুক্ত তথ্য প্রমাণ তাকে এই কমিটির কাছে পেশ করতে হবে। (Hiran Chatterjee)

বুধবার বিধানসভায় রাজ্য সরকারকে আক্রমণ করেন হিরণ। অর্থের বিনিময়ে রাজ্য পুরস্কার পায় বলে গতকাল বিধানসভায় মন্তব্য করেছিলেন তিনি। সেই নিয়ে গতকালই প্রতিবাদ জানান তৃণমূল বিধায়করা। এর পর বৃহস্পতিবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেওয়া হয়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রিভিলেজ কমিটির কাছে নোটিসটি পাঠানো হয়েছে। হিরণকে উপযুক্ত তথ্যপ্রমাণ কমিটির কাছে পেশ করতে হবে। এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করা হয়েছিল। (West Bengal Assembly)

রাজ্য সরকারির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প SKOCH পুরস্কার পেয়েছে। রাজ্য সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার', 'কন্যাশ্রী'র মতো প্রকল্প SKOCH পুরস্কার পেয়েছে। সেই নিয়েই গতকাল বাজেট অধিবেশনের বক্তৃতায় রাজ্যকে কটাক্ষ করেছিলেন হিরণ। তাঁর অভিযোগ ছিল, SKOCH থেকে পর পর যে পুরস্কার পেয়ে আসছে, তা যোগ্যতার ভিত্তিতে নয়, টাকার বিনিময়ে পাচ্ছে। একটি নোটও তুলে ধরেন হিরণ। অভিযোগ করেন, SKOCH সংস্থাকে দিয়েছে রাজ্য। তার বিনিময়েই পুরস্কার জুটেছে।

বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে বিধানসভার অধিবেশন চলাকালীন সেই নিয়ে স্পিকার জানান, হিরণ নিজের বক্তৃতায় কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বাদানুবাদ হয় হিরণের। দু'টি বিষয়ই স্বাধিকার ভঙ্গের নোটিসে তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন হিরণ, আগামী মার্চের ১৯ তারিখের মধ্য়ে তাঁকে সেই সংক্রান্ত প্রমাণ এবং নথিপত্র জমা করতে বলা হয়েছে। পাশাপাশি, প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি পাঠানো হয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে। হিরণ জানিয়েছেন, তাঁর কাছে সব কাগজ আছে। নির্দিষ্ট সময়ে কমিটির কাছে সমস্ত নথি জমা দেবেন তিনি।

এদিন হিরণ বলেন, "এরা মিথ্যে কথা বলে। পুরস্কার পর্যন্ত টাকা দিয়ে নেয় জেনে আমি তো স্তম্ভিত হয়ে গিয়েছিলাম! SKOCH-এর থেকে প্রায় ৪০টি পুরস্কার নিয়েছে রাজ্য সরকার। কোনও না কোনও দফতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে। আমি মাননীয়া, শ্রদ্ধেয়া, চন্দ্রিমাদি বলে সম্বোধন করছিলাম। কিন্তু উনি আমাকে 'দিগগজ', 'কিছু জানো না', 'আগে শিখে এসো', এভাবে ব্যক্তিগত আক্রমণ করেন। আমার ওঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা উচিত। উনি পরিষদীয় সংবিধানের সীমা লঙ্ঘন করেছেন। আমার কাছে সব প্রমাণ আছে, দিয়ে দেব। আমি হাওয়ায় হাওয়ায় ২০২১ থেকে কথা বলছি না।"

সম্প্রতি রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ চার জনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা পড়ে। বিধানসভার অধিবেশনে তাঁর আচরণ নিয়ে আপত্তি ওঠে যেমন, পাশাপাশি বিধানসভার বাইরে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ ওঠে। সেই নিয়ে এখনও তপ্ত পরিস্থিতি, তার মধ্যেই হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget