এক্সপ্লোর

Hooghly: কুইন্টাল প্রতি বাটা বাদ, নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ চালকল মালিকদের বিরুদ্ধে

রেশন বণ্টন দুর্নীতিতে তোলপাড় রাজ্য়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক ও মন্ত্রী ঘনিষ্ঠ ব্য়বসায়ী বাকিবুর রহমান।

ব্রতদীপ ভট্টাচার্য ও মোহন দাস, হুগলি: হুগলির গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাদ দেওয়ার অভিযোগ উঠল চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধুলো-মাটির কারণ দেখিয়ে ধানের কোনও বাদ দেওয়ার সরকারি নিয়ম নেই। কিন্তু, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনার সময় ময়লার অজুহাতে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান চাইছেন চালকল মালিকদের একাংশ। তাঁদের দাবি, গত ৩ দিন ধরে কুইন্টাল প্রতি ৩ কেজি অতিরিক্ত ধান দিচ্ছেন তাঁরা। কিন্তু, বুধবার কুইন্টাল পিছু ৫ কেজি বাদ দিয়ে সেই পরিমাণ অতিরিক্ত ধান চাওয়া হয়। প্রতিবাদে গোঘাটের কামারপুকুর রাজ্য় সড়ক অবরোধ করেন কৃষকদের একাংশ। 

রেশন বণ্টন দুর্নীতিতে তোলপাড় রাজ্য়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক ও মন্ত্রী ঘনিষ্ঠ ব্য়বসায়ী বাকিবুর রহমান। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীনই রাজ্য়ে ধান কেনায় দালাল চক্রের রমরমার অভিযোগ উঠেছে।

এবার হুগলির গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাটা বাদ দেওয়ার অভিযোগ উঠল চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধানের বাটা বাদ দেওয়ার সরকারি কোনও নিয়ম নেই। কিন্তু, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনার সময় ময়লার অজুহাতে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান চাইছেন চালকল মালিকদের একাংশ।

তাঁদের দাবি, গত ৩ দিন ধরে কুইন্টাল প্রতি ৩ কেজি অতিরিক্ত ধান দিচ্ছেন তাঁরা। কিন্তু, বুধবার কুইন্টাল পিছু ৫ কেজি বাটা বাদ দিয়ে সেই পরিমাণ অতিরিক্ত ধান চাওয়া হয়। প্রতিবাদে গোঘাটের কামারপুকুর রাজ্য় সড়ক অবরোধ করেন কৃষকদের একাংশ। 

অভিযোগকারী লক্ষ্মীকান্ত দে বলছেন, ধান হচ্ছে পাঁচ কিলো বাদ দিচ্ছে। আমরা ৩ কিলো মানতে রাজি। ৫ কিলো মানতে আমরা রাজি নই।

তাঁদের অভিযোগ, ব্লক প্রশাসন ও জেলা কৃষি দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি। অবরোধকারী আশিস দে বলছেন,আজ ৩দিন হল ৩ কেজি করে ধানের বাট বাদ দিচ্ছে। আজকে বলছে ৫ কেজি করে বেশি না দিলে নেবেন না বলছেন মিল মালিকরা। আমরা অফিসারদের বহুবার ফোন করেছি। তাঁরা আসেননি। আমরা ৭টা থেকে দাঁড়িয়ে আছি। আমরা কি মানুষ নই।

৪৫ মিনিট রাজ্য় সড়ক অবরোধ করেন কৃষকরা। প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।  এরই মধ্য়ে মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে গোঘাট থানার ওসি অরূপকুমার মণ্ডলের বিরুদ্ধে অবরোধকারী কৃষকদের গালাগাল করার অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়া এক্স-এ সেই ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget