এক্সপ্লোর

Gopal Roy: কারও থেকে ৬ লক্ষ, কারও থেকে ১০ লক্ষ! নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় হুগলির আরও এক নেতা

SSC Case: চাকরির জন্য গোপালকে কয়েক লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল বলে দাবি চাকরিহারাদের।

পুরশুড়া: হুগলি জুড়ে তৃণমূলের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের (Santanu banerjee) রাজপাট দেখে চক্ষু চড়কগাছ সকলের (SSC Case)। হুগলিতে তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষের কীর্তিও কম নয়। হুগলি জেলায় দুর্নীতি চক্রে এ বার আরও এক তৃণমূল নেতার নাম সামনে এল। তিনি হলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গোপাল রায়। অভিযোগ, গোপালকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যে অনেকের চাকরি গিয়েছে আদালতের নির্দেশে (Hooghly News)।

চাকরির জন্য গোপালকে কয়েক লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ

চাকরির জন্য গোপালকে কয়েক লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল বলে দাবি চাকরিহারাদের। আদালতের নির্দেশে স্কুলে গ্রুপ ডি বিভাগে চাকরি গিয়েছে ১ হাজার ৯১১ জনের। চাকরিহারাদের মধ্যে রয়েছেন পুরশুড়ার রসিকচক গ্রামের বাসিন্দা কৌশিক মণ্ডলও। মুক্তারপুর হাইস্কুলের কর্মী ছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে তাঁর। চাকরিহারাদের তালিকায় ৭৫ নম্বরে নাম রয়েছে কৌশিকের।

কৌশিকের ভাতৃবধূ রিমা পোরেল মণ্ডল এবিপি আনন্দকে বলেন, “টাকা দিয়েই চাকরি হয়েছিল। আমার জানা সাত-আট জন রয়েছেন। প্রায় ৬ লক্ষ করে টাকা দেওয়া হয়েছিল।” কৌশিকের গ্রামেই থাকেন অসীম মণ্ডল। তিনিও গ্রুপ ডি-র চাকরি হারিয়েছেন। চাকরিহারাদের তালিকায় ২০ নম্বরে নাম রয়েছে তাঁর। 

আরও পড়ুন: Byron Biswas: জয়ের ২০ দিন পর কাটল জট, বিধায়ক হিসেবে শপথ নিলেন বায়রন বিশ্বাস

অসীম প্রায় ১০ লক্ষ টাকা দিয়ে চাকরি পান বলে জানা গিয়েছে। যদিে অসীমের মা মায়ারানি মণ্ডল বলেন, “চাকরি চলে গিয়েছে। তবে টাকা দেয়নি। টাকার কথা বলতে পারব না।” তাঁদের এক প্রতিবেশী জানান, জমি বিক্রি করে অসীমের চাকরির জন্য টাকা জোগাড় করে তাঁর পরিবার। তাঁর ছেলেকেও একই পথ ধরার পরামর্শ দেওয়া হয়েছিল। 

যদিও তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা গোপাল। তিনি বলেন, "পুরোটাই চক্রান্ত। আমি চুরি করে থাকলে, জেল খাটব, ইডি-সিবিআইয়ের কাছে যাব। আমি টাকা নিইনি। ২০১৮ সালে আমি দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। জানিয়েছিলাম, এখানে একটা চক্র চলছে। এর বিরুদ্ধে আমি লড়াই করেছিলাম।"

গোপালের বিরুদ্ধে এ বার কোনও পদক্ষেপ করা হয় কিনা দেখার

একাধিক সংস্থায় শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে ডিরেক্টর হিসেবে নাম রয়েছে পুরশুড়ার তৃণমূল কর্মী রাকেশ মণ্ডলের। তৃণমূল কর্মী রাকেশ ধনেখালি ব্লক অফিসের যুব দফতরের ঠিকা কর্মী। পাশাপাশি বালি ব্যবসার সঙ্গেও জড়িত। শান্তনুকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "শান্তনুকে চিনতাম। রিসর্ট জানতাম। তবে এত সম্পত্তি জানতাম না। দু'টো কাগজে সই করায় কয়েক দিনের ব্যবধানে। সেই কাগজের এক দিকে প্রিয়ঙ্কা এবং অন্য দিকে আমাকে সই করায়। তখন জানতাম না। এখন বুঝতে পারছি।" শান্তনুকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছেন তৃণমূল নেতৃত্ব। তবে জেলা কর্মাধ্যক্ষ পদে এখনও রয়েছেন। গোপালের বিরুদ্ধে এ বার কোনও পদক্ষেপ করা হয় কিনা, তা-ই দেখার।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget