এক্সপ্লোর

Arambagh Cut Money News: BDO অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে 'কাটমানি' নেওয়ার অভিযোগ ! ধাপে ধাপে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ

Hooghly News: এবার বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। আরামবাগে বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ ঠিকাদারের।

আরামবাগ, হুগলি : বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজি, দুর্নীতি, কাটমানি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও বেনিয়ম যে রেয়াত করা হবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। এই আবহে একাধিক জায়গায় তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগের তৃণমূল নেতাদের ধরপাকড় চলছে। বেআইনি নির্মাণও ভাঙা চলছে বুলডোজারের সাহায্যে। আর এই আবহেই এবার বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে 'কাটমানি' নেওয়ার অভিযোগ করেছেন এক ঠিকাদার। ধাপে ধাপে প্রায় ৫ লক্ষ টাকা 'কাটমানি' নেওয়ার অভিযোগ উঠেছে এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। 

এবার বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। আরামবাগে বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ ঠিকাদারের। 'বিভিন্ন কাজের জন্য ধাপে ধাপে প্রায় ৫ লক্ষ টাকা নিয়েছেন ইঞ্জিনিয়ার', আরামবাগে বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাসের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাস। ঠিকাদারের অভিযোগের তদন্তের আশ্বাস আরামবাগের বিডিওর। 

'যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে', শমীক ভট্টাচার্যের নিশানায় কে? 

প্রকাশ্যেই বচসায় জড়িয়েছেন ওই ঠিকাদার এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার। ঠিকাদারের অভিযোগ ২০২৩ সাল থেকে তাঁর কাছ থেকে বিল করার আগে ধাপে ধাপে টাকা নিয়েছেন আরামবাগ বিডিও অফিসের এই ইঞ্জিনিয়ার। ঠিকাদারের আরও অভিযোগ, ওই ইঞ্জিনিয়ার নাকি এও বলেছেন, 'কারও বাবার ক্ষমতা নেই এই বিডিও অফিস থেকে তাঁকে ট্রান্সফার করবে।' ঠিকাদার ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এও অভিযোগ করেছেন যে, 'কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি'। 'বিল করার আগে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে।' এমনকী 'বিডিওর ঘাড়ে দোষ চাপিয়ে, বিডিওকে টাকা দিতে হবে, এমন কথাও বলেছেন ওই ইঞ্জিনিয়ার', এমনই অভিযোগ ঠিকাদারের। 

ইঞ্জিনিয়ারকে সামনে পেয়েই ক্ষুব্ধ ঠিকাদার অভিযোগ করে বলেন, 'বিল করার আগে কেন টাকা দিতে হবে? কীসের জন্য কাটমানি খেয়েছেন? আমার ৫ লক্ষ টাকা, যেটা কাটমানি খেয়েছেন, ফেরত দেবেন। বারবার কেন বলেছেন বিল করার আগে টাকা দিতে হবে? কীসের জন্য টাকা দিতে হবে? বিডিও-কে টাকা দিতে হবে? বিডিও-র নাম করে যে কাটমানি খেয়েছেন, তা ফেরত দেবেন। ১০ লক্ষ টাকা এসেছিল। কেন ফেরত দেননি? রাতারাতি কে ভাগ করেছিলেন? সবক্ষেত্রে বিল করার আগে বলে টাকা দিতে হবে। বিডিও-কে টাকা দিতে হবে।' এইসব গুরুতর অভিযোগের সামনে আরামবাগ বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাস বারবার বলতে থাকেন, 'উল্টোপাল্টা অভিযোগ করবেন না', 'মিথ্যে অভিযোগ করবেন না।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget