এক্সপ্লোর

Shamik Bhattacharya: 'যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে', শমীক ভট্টাচার্যের নিশানায় কে?

BJP State President Shamik Bhattacharya: ফলতার সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'যাঁরা বিশু ছিলেন তাঁরা এখন শিশু হয়ে গেছেন।' 

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : শনিবারের পর রবিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামল বিজেপি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শমীক ভট্টাচার্য। ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে বললেন, 'যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন। সব বাড়ির মধ্যে।' তাঁর কটাক্ষ, 'যাঁরা বিশু ছিলেন তাঁরা এখন শিশু হয়ে গেছেন।' 

২১ মে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে তৃণমূলকে অলআউট আক্রমণে নামল বিজেপি। শনিবার ফলতায় প্রচারে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খানকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রবিবার ফলতার ফতেপুরের সভা থেকে নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছিল ডিজে বাজানোর কথা। এদিনের সভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন। সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন, বাড়িতে এখন শ্যাডো প্র্যাক্টিস করছেন শ্যাডো প্র্যাক্টিস। যাঁরা বিশু ছিলেন তাঁরা এখন শিশু হয়ে গেছেন। আর পথ নেই।' 

পুলিশ দেখে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন অধরা TMC বিধায়ক দিলীপ মণ্ডল ! CC ক্যামেরায় বন্দি সেই দৃশ্য 

ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছিল হুঁশিয়ারি। তিনি বলেছিলেন, 'যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, 'উল্টা করকে লটকা দেগা', আমি বলব, সৎ সাহস থাকলে ৪ তারিখ বাংলায় থাকবেন। বেলা ১২টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায়, বাংলার মানুষ দেখিয়ে দেবে ৪ তারিখ।' এদিন তা নিয়েও মুখ খোলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'ডায়মন্ড হারবারের কিছু অংশের মানুষকে বোঝানো হয়েছিল, বিরোধী বলে কিছু রাখতে নেই। এখন আমরা বলছি, উত্তরাধিকার কেমন আছ? হয় সোমা ঘোষকে পাঠাচ্ছি লালপার সাদা শাড়ি পড়ে বরণ করবে,  আর নয়তো গ্রিন করিডর করে দিচ্ছি, অমিত শাহের বাড়ি চলে যাও। কী যেন বলে ছিলে, হোদল কুতকুত।' 

মুখ্য়মন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার ফলতায় গিয়ে পুনর্নির্বাচনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, 'পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পাণ্ডাকে জেতানো নয়, ১ লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন।' রবিবার সেখানে গিয়ে তৃণমূলকে কার্যত অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিলেন শমীক ভট্টাচার্য। ২৯ এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে, সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় বৃহস্পতিবার ২১ মে হবে পুনর্নির্বাচন। ফল বেরবে ২৪ মে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget