এক্সপ্লোর

Hooghly: লাইন দিয়েও মিলছে না কচুরি, বচসা গড়াল হাতাহাতিতে

Hooghly News:গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ দেখিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: জনপ্রিয় কচুরির দোকান। প্রতিদিন ওই কচুরি কিনতে ভিড় হয় দোকানে। কিন্তু, মঙ্গলবার সকালে সেই কচুরি দোকানেই ধুন্ধুমার, মারপিট, ভাঙচুর। অভিযোগ কচুরি না পেয়েই নাকি এমন তাণ্ডব। আর সেই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ দেখিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।  

তুমুল তাণ্ডব: 
যত কান্ড কচুরি নিয়ে!কচুরি না পেয়ে,মিষ্টির দোকানে চড়াও হয়ে মারধোর ও ভাঙচুরের অভিযোগ,সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি,অভিযুক্তের পাশে দাঁড়িয়ে এলাকার বাসিন্দাদের দাবী মিস্টির দোকানের কর্মচারীদের ব্যবহার খারাপ। বচসা ও মারধোরের সিসিটিভি ফুটেজ দেখিয়ে পুলিশে অভিযোগ দোকান মালিকের।ঘটনার তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। হুগলি ঘাট স্টেশন এলাকার শতাব্দী প্রাচীন মিস্টির দোকান। গতকাল দশটা নাগাদ দোকানে কচুরি কিনতে যান এলাকারই এক ব্যবসায়ী। সেই সময় কচুরির দোকানে ভিড় জমে গিয়েছে। কারণ, সেইদিনই সেই দোকানে ১৬০টি কচুরির অর্ডার দিয়েছিল স্থানীয় বারোদুয়ারি পুজো কমিটি। ওই দিন পুজো কমিটির শোভাযাত্রাও ছিল। অত বড় অর্ডারের কারণে অন্য খদ্দেররা এসে দাঁড়িয়েছিলেন। সেই সময়েই কচুরি কিনতে এসেছিলেন মুরগির মাংস বিক্রেতা শেখ জাফরের দাদা। তখন তাঁকে অপেক্ষা করতে বলা হয়। অভিযোগ, পরে বলা হয় কচুরি থাকলেও ডাল শেষ হয়ে গিয়েছে। দোকানের কর্মচারী এটি বলার পরে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় জাফর গিয়ে কচুরির দোকানে চড়াও হয়। বচসার সময় দোকানের মালিক তপন দাসকে মারধর করা হয় বলে অভিযোগ। দোকানের একটি শোকেসও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা জাফরের অভিযোগ, দোকানের শোকেসে কাচ লেগে তাঁর হাত কেটে গিয়েছে। বাঁ হাতে ১৩টি সেলাই করা হয়েছে। তাঁর দাবি, তিনি মারধর করেননি, শোকেসও ভাঙেননি। বচসার সময় ধাক্কাধাক্কিতে শোকেসের উপর পড়ে যাওয়ায় শোকেস ভেঙে হাত কেটে যায় তাঁর।

দোকান মালিকের অভিযোগ:
দোকানের মালিক তপন দাসের অভিযোগ, 'কচুরির জন্য অপেক্ষা করতে বলায় দোকানে চড়াও হয়ে মারধর করে।পুলিশকে ফোন করে ঘটনার কথা জানাই, পুলিশ এলে সিসিটিভি ফুটেজও দেখানো হয়।' যদিও স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের একটি অংশ দোকানের মালিকের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ করেছে। পাল্টা তপনের দাবি, হিংসে থেকেই এমন অভিযোগ করা হচ্ছে।
 
আরও পড়ুন: রাস্তায় দীর্ঘ যানজট, রোগীর প্রাণ বাঁচাতে ৩কিমি দৌড়ে হাসপাতাল পৌঁছলেন চিকিৎসক

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
Hospital Controversy: অনুমতি না নিয়েই পুজোর ছুটিতে হাসপাতালের MSVP, অধ্যক্ষা? পুরুলিয়ার হাসপাতালের ঘটনায় কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী?
অনুমতি না নিয়েই পুজোর ছুটিতে হাসপাতালের MSVP, অধ্যক্ষা? পুরুলিয়ার হাসপাতালের ঘটনায় কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী?
CPIM Book Stall: কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget