এক্সপ্লোর

Hooghly News: বিজেপি-তে যাচ্ছেন অসিত! পোস্টার ঘিরে জল্পনা, তৃণমূল বিধায়ক বললেন, ‘পাগলা কুকুরে কামড়েছে নাকি!’

Asit Mazumdar: রেল স্টেশন চত্বরে, বিজেপি-র (BJP) জেলা পার্টি অফিসে, রাস্তা-ঘাটে, হুগলির চুঁচুড়ার তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদারের নাম করে পড়ল এই পোস্টার।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে (Asit Mazumdar) বিজেপিতে নেওয়া যাবে না। চুঁচুড়ায় বিজেপি-র জেলা পার্টি অফিস ও বিভিন্ন স্টেশন চত্বরে দেখা গিয়েছে এমনই বিতর্কিত পোস্টার। 'বিজেপি-র সৈনিক' নামে এই পোস্টার ঘিরে তুঙ্গে বাগ্‍যুদ্ধ (Hooghly News)।

তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাম করে পড়ল পোস্টার

রেল স্টেশন চত্বরে বিজেপি-র (BJP) জেলা পার্টি অফিসে, রাস্তা-ঘাটে, হুগলির চুঁচুড়ার তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদারের নাম করে পড়ল এই পোস্টার। তাতে লেখা রয়েছে, 'অত্যাচারী-অহংকারী তৃণমূল MLA-কে বিজেপিতে নেওয়া চলবে না'। চুঁচুড়া স্টেশনে তৃণমূল বিধায়কের নাম করে পোস্টার পড়েছে। নিচে লেখা রয়েছে ‘আমরা বিজেপির সৈনিক’। 

পঞ্চায়েত নির্বাচনের আগে চুঁচুড়া (Chinsurah News) শহরের আনাচ-কানাচে এই পোস্টার ঘিরে তুঙ্গে জল্পনা। তবে কি বিজেপির পথে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার? যদিও এই জল্পনার বাউন্সার বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। পাল্টা ভাসিয়ে দিয়েছেন আর এক জল্পনা।

আরও পড়ুন: Suvendu Adhikari : বিদ্বেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে জারি নোটিস ফেরাল পুলিশ, 'অযোগ্যতা' কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অসিত বলেন, "বিজেপি পাগল-ছাগলের দল। ওরা নিজেদের পার্টি অফিসে কিছু পোস্টার লাগিয়ে দিয়েছে। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে বিজেপিতে যাব? আমি শুনেছি তো, লকেট আসছে। লকেট তৃণমূলে আসার জন্য এই সমস্ত কিছু আকাল মাকালদের দিয়ে এসব করাচ্ছে।"
 
কিন্তু তৃণমূল বিধায়কের নামে জল্পনাময় পোস্টার ঘিরে আলোচনা শুরু হয়েছে। পঞ্চায়েতে নির্বাচনের আগে কি চুঁচুড়ায় দলবদলের ইঙ্গিত? উঠছে প্রশ্ন। তা নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি বাগ্‍যুদ্ধও। এ নিয়ে প্রশ্ন করলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "ওঁকে কোনও নম্বরই দেব না, ক’দিন বাদেই দেখবেন ওঁর ঘরে ইডি-সিবিআই আসছে।"

এ দিকে, তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "বড় জাহাজ ছেড়ে কেউ ফুটো নৌকায় যায়? তৃণমূল বড় জাহাজ। আর লকেটের এই কথাতেই বোঝা যাচ্ছে, ইডি-সিবিআইকে বিজেপি পরিচালনা করে।"

পঞ্চায়েত নির্বাচনের আগে দলবদলের ইঙ্গিত!

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এর আগে দলবদলের কার্যত হিড়িক পড়েছিল। চুঁচুড়ার তৃণমূল বিধায়ককে নিয়ে এই পোস্টারেও কার্যত কি তারই ইঙ্গিত! এর নেপথ্যে কি কোনও রাজনৈতিক কৌশল? না কি অন্য কিছু? সবার নজর আপাতত হুগলি জেলার রাজনীতির দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এবার রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল
মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এবার রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল
Tapas Roy : আজ রাজভবনে শপথ নেবেন তাপস রায়, কোন দায়িত্ব পাচ্ছেন তিনি?
আজ রাজভবনে শপথ নেবেন তাপস রায়, কোন দায়িত্ব পাচ্ছেন তিনি?
Bangla Pokkho: গ্রেফতার 'বাংলা পক্ষ'র গর্গ চট্টোপাধ্যায়, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
গ্রেফতার 'বাংলা পক্ষ'র গর্গ চট্টোপাধ্যায়, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন? কারা পাবেন না? ফর্ম ফিলআপ কি করতে হবে?
অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন? কারা পাবেন না? ফর্ম ফিলআপ কি করতে হবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget