এক্সপ্লোর

Suvendu Adhikari : বিদ্বেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে জারি নোটিস ফেরাল পুলিশ, 'অযোগ্যতা' কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Police Notice : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ' এমনটা যে এই প্রথম হয়েছে তা নয়, গত এপ্রিল মাসেও ঘটেছিল একই রকম ঘটনা।'

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : বিদ্বেষমূলক মন্তব্যের (Hate Speech) প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে জারি করা নোটিস ফেরাল নন্দকুমার থানার পুলিশ (Nandakumar Police Station)। ২৯ অক্টোবর শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করেন আবু সোহেল নামে এক আইনজীবী। সেই মর্মে ৩০ অক্টোবর বিরোধী দলনেতাকে নোটিস পাঠায় নন্দকুমার থানার পুলিশ।

শুভেন্দু অধিকারীর আইনজীবী নন্দকুমার থানাকে জানান, তাঁর মক্কেলের হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। এরপর গতকাল ফের নোটিস পাঠিয়ে আগের নোটিস প্রত্যাহার করে নেয় নন্দকুমার থানার পুলিশ। নোটিস প্রত্যাহার মমতার পুলিশের অযোগ্যতা বলে ট্যুইটারে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। নোটিস প্রত্যাহার মানে মামলা প্রত্যাহার নয়, মন্তব্য তৃণমূলের (TMC)।

তীব্র আক্রমণ শুভেন্দুর

গোটা বিষয়টিকে নিয়ে তীব্র কটাক্ষ করে বিরোধী দলনেতার আক্রমণ, 'অযোগ্যতা। সফলভাবে কোন কাজ করতে না পারায় আদর্শ নিদর্শন মমতার পুলিশ। নন্দকুমার থানা থেকে আইনি নোটিস পাঠানোর পর পিছুপা হয়ে সেই নোটিসই আবার প্রত্যাহার করে নেওয়া হল। আর এমনটা যে এই প্রথম হয়েছে তা নয়, গত এপ্রিল মাসেও ঘটেছিল একই রকম ঘটনা।'

 

কী অভিযোগ উঠেছিল ? 

নন্দকুমার ও আসানসোলে কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিরোধী দলনেতা বিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়েরের নেপথ্যে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর।    

উল্লেখ্য, এর আগে পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায়, শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠিয়েছিল তমলুক থানা। কবে, কোথায়, কখন, জিজ্ঞাসাবাদ করা হবে, তা জানতে চাওয়া হল বিরোধী দলনেতার কাছে। এই মামলাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ছিলেন শুভেন্দু। 

আরও পড়ুন- ভাল নয় আর্থিক অবস্থা, বেশি ডিএ দিতে গেলে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত মেনে নিল রাজ্য সরকার

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget