এক্সপ্লোর

Chinsurah Fire: ঘুমের মধ্যে প্লাস্টিক গলে পড়ছে পায়ে, কিছু বুঝে ওঠার আগেই সিলিন্ডার বিস্ফোরণ, ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

Hooghly News: সরু রাস্তা পেরিয়ে ভিতর পর্যন্ত পৌঁছনো পারেনি দমকলের গাড়ি। ফলে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়ে যায় অনেক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ঘুমের মধ্যে অগ্নিকাণ্ড (Fire Incident) বাড়িতে। তার মধ্যে আবার দু’-দু’টি রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। গভীর রাতে সবমিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল একটি বসত বাড়ি। একমাত্র সান্ত্বনা এই যে, কেউ হতাহত হননি। তবে বাড়ির কোনও সামগ্রীই আর অবশিষ্ট নেই।

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

হুগলির (Hooghly News) চুঁচুড়া (Chinsurah News) থানার অন্তর্গত ব্যান্ডেলের দক্ষিণ নলডাঙার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে সেখানকার একটি বাড়িতে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু সরু রাস্তা পেরিয়ে ভিতর পর্যন্ত পৌঁছনো পারেনি দমকলের গাড়ি। ফলে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়ে যায় অনেক।

দমকল আধিকারিকরা জানিয়েছেন, দু’টি ইঞ্জিন এনেও আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি। এর পর তাই হ্যান্ড পাম্প চালিয়ে চেষ্টা শুরু হয় আগুন নেভানোর। কিন্তু ওই বাড়িতে কাঠের উনুনে রান্না হতো। তার জন্য জমা করে রাখা হয়েছিল প্রচুর পরিমাণ তুঁষ, প্লাস্টিক। তাতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে।

আরও পড়ুন: Jahangirpuri violence : দিল্লি হিংসার ঘটনায় ধৃত মহম্মদ আনসার কি আপ না বিজেপি-র ? তরজা তুঙ্গে

শুধু তাই নয়, বাড়িতে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জামও মজুত রাখা ছিল। বাড়ির মালিক বিকাশ দাস পেশায় বিদ্যুৎ মিস্ত্রি। নিজের বৈদ্যুতিক সরঞ্জাম ভাড়ায়ও খাটান তিনি। বিকাশবাবু জানিয়েছেন, রাত সাড়ে ১১টা নাগাদ আচমকাই পায়ে গরম স্পর্শ পান। উঠে দেখেন প্লাস্টিক গলে গলে পড়ছে। তাতেই সম্বিৎ ফেরে।

বিকাশবাবু জানিয়েছেন, সিলিন্ডার দু’টি ফেটে ভয়ঙ্কর আকার ধারণ করে আগুন। ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ বাবা এবং মা। কোনও রকমে তড়িঘড়ি সকলকে বাড়ি থেকে বার করে নিয়ে আসতে সক্ষম হন তিনি।  

প্রচুর টাকার ক্ষয়ক্ষতি

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, প্রায় ৫ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম। গতকালই একজনের থেকে ধার নেওয়া ৪০ হাজার চারা, মূল্যবান সামগ্রী, নথিপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। একটি মোটর ভ্যান স্কুটার, সাইকেলও ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কী থেকে আগুন লাগল, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget