এক্সপ্লোর

Hooghly News: ফের উদ্ধার অস্ত্র, এ বার ডানকুনিতে, ধৃত ২

Dankuni News: এই ঘটনায় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, হুগলি: দিন ক্ষণ ঘোষণা না হলেও, এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে ফের অস্ত্র উদ্ধার হল রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার পর এ বার হুগলি (Hooghly News)। বাংলার স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে উদ্ধার অস্ত্র। এই ঘটনায় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যিনি অস্ত্রের বরাত দিয়েছিলেন, গ্রেফতার হয়েছে তাঁকেও। 

এ বার হুগলির ডানকুনিতে উদ্ধার হল অস্ত্র

হুগলির ডানকুনির (Dankuni News) ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে ডানকুনি হাউজিং মোড়ে অভিযান চালায় পুলিশ। তাতে মাশাদুল মণ্ডল নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং একটি রাইফেল। 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। বিহারে পটনা থেকে অস্ত্র এনে মুর্শিদাবাদে পাচারের পরিকল্পনা ছিল। পাচার চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে অস্ত্রের বরাত দেওয়া, ডোমকলের বাসিন্দা মিনারুল শেখকেও।

এর আগে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক অস্ত্র ব্যবসায়ীকে।

সেবারও গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয়। শোনপুর বাজারে অস্ত্র বিক্রি করা হতে পারে বলে জানতে পারে পুলিশ। সেই মতো যৌথ অভিযান চালিয়ে পাকড়াও করা হয় এক ব্যক্তিকে।

আরও পড়ুন: Naihati News: ভর সন্ধ্যায় নৈহাটির কাছে গুলি-বোমাবাজি, আহত দুই তৃণমূলকর্মী-সহ ৩

পঞ্চায়েত নির্বাচনের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি যদিও। তবে আগামী বছরের গোড়ার দিকে ভোটগ্রহণ হতে পারে। সেই নিয়ে তৎপরতা বেড়েছে সব স্তরে। আগের পঞ্চায়েত নির্বাচনে দেদার হিংসার অভিযোগ সামনে এসেছিল। তার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য বিশেষ ভাবে সতর্ক রাজ্য সরকারও। 

কিন্তু গত কয়েক দিনে হিংসাত্মক ঘটনা বেড়ে চলেছে রাজ্যে। শনিবার ভর সন্ধেয় নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি এবং বোমাবাজি হয়। তাতে তিন জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক জনের শরীরে তিনটি গুলি লেগেছে, আরও দু'জন বোমায় আহত বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক হিংসাত্মক ঘটনা

তার আগে, নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা সামনে আসে। তাতে পাঁচ বালক গুরুতর জখম হয়। হাসপাতালে ভর্তি করা হয় তাদের। একের পর এক এমন ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget