এক্সপ্লোর

Dhaniakhali News: 'নেশার ঘোরে মেরে দিয়েছি', ধনিয়াখালিতে স্বামীকে খুনে প্রেমিকের সঙ্গে ধৃত স্ত্রী

Hooghly News: হুগলিতে স্বামীকে হত্যার অভিযোগে, গ্রেফতার হলেন স্ত্রী ও তাঁর প্রেমিক।

সোমনাথ মিত্র, হুগলি: হুগলির ধনেখালিতে (Dhaniakhali News) এক ব্যক্তিকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ (Hooghly News)। কুয়ো থেকে উদ্ধার হয় বস্তাবন্দি মৃতদেহ। খুনের অভিযোগে মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ (Crime)।

একের পর এক খুনের ঘটনা রাজ্যে

মঙ্গলবার রাজ্যে একের পর এক খুনের ঘটনা সামনে এসেছে। বহরমপুরে সম্পর্কের টানাপোড়েনে, ছাত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার গড়ফাতেও, সম্পর্কে সন্দেহের জেরে, হবু স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। 

একের পর এক এই ঘটনাগুলোর রেশ কাটার আগেই, এবার হুগলিতে স্বামীকে হত্যার অভিযোগে, গ্রেফতার হলেন স্ত্রী ও তাঁর প্রেমিক। গত ২৯ এপ্রিল হুগলির ভাণ্ডারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউলপাড়া এলাকার একটি কুয়ো থেকে এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। তাতে জিজ্ঞাসাবাদের সময় সনাতনের স্ত্রীর সঙ্গে বেচারামের পরকীয়া সম্পর্কের কথা উঠে আসে বলে জানিয়েছে পুলিশ। সনাতনকে খুনের অভিযোগে গ্রেফতার হন বেচারাম।

আরও পড়ুন: Baharampur : নারকীয় হত্যাকাণ্ডের পর আতঙ্কে বহরমপুরের সেই মেস ছাড়ছেন ছাত্রীরা

৪৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম সনাতন খুনের তদন্তে জেরার মুখে বেচারাম দাবি করেছেন, ২৮ এপ্রিল তিনি সনাতনকে ধনেখালির বাড়িতে নিয়ে যান।  সেখানে খাওয়া-দাওয়া ও মদ্যপানের পর সনাতনের মাথায় তিনি হাতুড়ি দিয়ে আঘাত করেন। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করা হয়।

খুনের কথা স্বীকার অভিযুক্তের

প্রমাণ লোপাট করতে মৃতদেহ বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি কুয়োয় ফেলে দেওয়া হয়। বেচারামের বক্তব্য, "টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল। নেশার ঘোরে মেরে দিয়েছি।" এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার সনাতনের স্ত্রী চাঁপাকেও গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। খোঁজ চলছে খুনে ব্যবহৃত অস্ত্রের।

সেরা শিরোনাম

West Bengal News Live: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget