এক্সপ্লোর

Baharampur : নারকীয় হত্যাকাণ্ডের পর আতঙ্কে বহরমপুরের সেই মেস ছাড়ছেন ছাত্রীরা

Murshidabad : ভিডিওয় দেখা যায়, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে বলতেই...ছাত্রীর পিঠে পরপর দু’বার কোপ মারল যুবক, সজোরে লাথি

বহরমপুর : নারকীয় হত্যাকাণ্ডের (Murder) পর এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, বহরমপুরের (Baharampur) গোরাবাজারে সেই মেস ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা। ভরসন্ধেয় জনবহুল এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তায় অভিভাবকরাও। এদিকে নিহত ছাত্রীর বাবার দাবি, মেয়ে জানিয়েছিল, ফোন করে ব্ল্যাকমেল করছে সুশান্ত। হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে বলেও জানায় মেয়ে।

নিহত ছাত্রীর বাবা জানান, তিনবছর আগে সুতপার সঙ্গে সুশান্তর বন্ধুত্ব হয়েছিল। পরে সেই সম্পর্কে চিড় ধরে। মেয়ে জানিয়েছিল, ফোন করে ব্ল্যাকমেল করছে সুশান্ত। হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। এনিয়ে ইংরেজবাজারে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়। ইংরেজবাজারের এয়ারভিউ রোডে বাড়ির উল্টোদিকেই থাকত সুশান্ত। পিসির বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল সকাল ১১টায় মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে শেষবার কথা হয়। সেইসময় মেয়ে টাকা চেয়েছিল।

গোরাবাজার। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের অভিজাত এলাকা। ভর সন্ধেয় গলির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক তরুণী। আর ধারালো অস্ত্র হাতে তাঁকে একের পর এক কোপ মেরে চলেছে এক যুবক। কখনও হাতে, কখনও মুখে। রক্তে ভিজে যাচ্ছে মাটি। রক্তাক্ত তরুণী তখন নিস্তেজ। তবু পা অল্প নড়ছে। আর যুবক এক হাতে ধারালো অস্ত্র। আরেক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রাগে গজরাচ্ছে। কখনও কোপ মারছে। তখন গলিতে এই কাণ্ড দেখে অনেকে জড়ো হয়েছেন! কিন্তু, যুবককে ওই অবস্থায় দেখে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।

৫ জনের সঙ্গে প্রেম করে, আমাকে ফাঁসিয়ে রাখছিল। তখন এক প্রত্যক্ষদর্শী বলেন, তুমি তা বলে মারবে ? উত্তরে যুবক জানায়, মারব না মানে, আমাকে ফাঁসিতে লটকাচ্ছিল, কোথায় ছিলেন ? ওর বাবাকে এখন ফোন করছি।

ভিডিওয় দেখা যায়, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে বলতেই...ছাত্রীর পিঠে পরপর দু’বার কোপ মারল যুবক, সজোরে লাথি। এরপর পকেট থেকে মোবাইল বের করে, যেন কিছুই হয়নি... একেবারে নির্লিপ্ত অবস্থায় মোবাইল ফোন ঘাঁটতে শুরু করল।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে বলতেই, ফের হামলা। আবারও ছাত্রীর পিঠে পরপর তিনবার ছুরি দিয়ে আঘাত করল সে। এরপর, ছাত্রীর গলা ও মুখে পর পর আরও পাঁচবার কোপ মারে অভিযুক্ত। যা দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। 

হত্যাকাণ্ড চালানোর সময়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্থানীয়দের ভয় দেখায় যুবক। এরপর এলাকা থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় তরুণীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

মৃতার নাম সুতপা চৌধুরী। বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের এই ছাত্রীর বাড়ি মালদার ইংরেজবাজারে। বহরমপুরের এই মেসে থেকে তিনি পড়াশোনা করতেন। পদার্থবিদ্যার এই ছাত্রীর বাবা স্কুল শিক্ষক। মেসের অন্য আবাসিকদের দাবি, দুপুরে স্থানীয় শপিং মলে গেছিলেন তরুণী। সন্ধের সময়, সেখান থেকে ফিরছিলেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, তখনই তরুণীর পিছু পিছু আসছে অভিযুক্ত যুবক।
মেসে ঢোকার আগে, গেটের সামনেই তরুণীর উপর চড়াও হয় সে। এলোপাথাড়ি কোপ মারে। স্থানীয়রা বাঁচাতে এলে তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় অভিযুক্ত যুবক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও।

রাত ১০.১৫ নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ধরা পড়ে যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুশান্ত চৌধুরী। বাড়ি মালদার পুখুরিয়া থানার পীরগঞ্জে। ধৃতের কাছে খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget