এক্সপ্লোর

Drugs Recovered : প্রায় কোটি টাকার মাদক উদ্ধার হুগলিতে, গ্রেফতার ২

ধৃতদের কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন ছাড়াও নগদ ২ লক্ষ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায় হুগলি : হুগলির ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে প্রায় কোটি টাকার মাদক উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একজন খয়রাশোল, অপরজন দত্তপুকুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে ওই ২ জনকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন ছাড়াও নগদ ২ লক্ষ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে ডানকুনি টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কে বাস থেকে নামে এক যুবক। আগে থেকে টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে ছিল আরেকজন। এসটিএফ এর কাছে খবর ছিল মাদক পাচারের।দুই জন কাছে আসতেই তাদের পাকড়াও করে এসটিএফ। ধৃত বীরভূমের ননি গোপাল বিশ্বাস ও উত্তর ২৪ পরগনার প্রসেনজিৎ সরকারের কাছ থেকে এক কিলো গ্রাম ব্রাউন সুগার নগদ দু লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়।ডানকুনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়।আজ ধৃতদের চুঁচুড়ায় এনডিপিএস আদালতে পেশ করে ডানকুনি থানার পুলিশ (Dankuni Police Station)।

আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

কিছুদিন আগেই ফের মাদক উদ্ধার হয় কালিয়াচকে। ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ইমাম জায়গির এলাকার বাসিন্দা জিয়াউল শেখকে গ্রেফতার করে এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই মাদক কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কাকেই বা বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করে এসটিএফ এবং ইংরেজবাজার থানার পুলিশ।                                  

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget