এক্সপ্লোর

Duare Ration Scam : দুয়ারে রেশনের সামগ্রী বিক্রি ! হাতেনাতে ধরে পুলিশে দিলেন তৃণমূল বিধায়ক

Hooghly News : বলাগড় থানার পুলিশ এসে কয়েক কুইন্টাল চাল আটা আটক করে লরি করে নিয়ে যায়। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। রেশনের চাল-আটার মান খারাপ তাই বিক্রি দাবি গ্রাহকদের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : রেশন বন্টন দুর্নীতিতে (Ration Distribution Scam) এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। গোটা দুর্নীতি আরও কয়েকশো কোটি টাকার। মঙ্গলবার রেশন বন্টন দুর্নীতি নিয়ে আদালতে প্রথম চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তার পরের দিনই দুয়ারে রেশন (Duare Ration) বিক্রি ! বিধায়ক চাল-আটা ধরে দিলেন পুলিশকে। ঘটনায় চাঞ্চল্য বলাগড়ের শেরপুরে।

বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের শেরপুর মাঠে চলছিল দুয়ারে রেশন। অভিযোগ গ্রাহকরা রেশন তুলে সেখানেই ফরেদের হাতে বিক্রি করে দিচ্ছিলেন।এলাকা পরিদর্শনে বেরিয়ে দেখতে পান বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। চাল-আটা বিক্রি হচ্ছে দেখে পুলিশকে ফোন করেন। বলাগড় থানার পুলিশ এসে কয়েক কুইন্টাল চাল আটা আটক করে লরি করে নিয়ে যায়। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। রেশনের চাল-আটার মান খারাপ তাই বিক্রি দাবি গ্রাহকদের।

বস্তা বস্তা রেশন সামগ্রী কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক মহিলা। তাঁর দাবি, 'ওদের বলেছি পঞ্চায়েতে একটা কাজ দাও, কাজ দেয়নি। আমি একটা শিক্ষিত মেয়ে আজকে আমি এই কাজ রাস্তায় দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় ঘুরে কিনে এই রোজগার করে আমার পেট চালাচ্ছি।' অভিযুক্ত টিএমসি পার্টি করেন বলেও দাবি করেন। যা শুনে বিধায়ক তখনই তাঁকে ধমক দিয়ে বলেন, 'কীসের পার্টি করেন ? পার্টি আপনাকে চুরি করতে বলেছে ?'

গোটা প্রক্রিয়ার মাঝে পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা বেধে যায় গ্রাহকদের। তাঁদের অভিযোগ, রেশনে দেওয়া চাল ও আটা এতই নিম্নমানের যে তা খাবার অযোগ্য। রেশন দুর্নীতিকাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই হুগলিতে রেশন সামগ্রী বিক্রির গোটা ঘটনার অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি।                                                                                                                                                          

আরও পড়ুন- জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল প্ল্যাটফর্মে, মৃত্যু, জখম একাধিক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget