এক্সপ্লোর

Purba Bardhaman: জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল প্ল্যাটফর্মে, মৃত্যু, জখম একাধিক

Bardhaman Railway Station: শেডের নীচে যাঁরা বসেছিলেন ,তাঁরা জখম হয়েছেন। তাঁরা সকলেই মূলত যাত্রী।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমান স্টেশনে ভাঙল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে জখম বেশ কয়েকজন, ঘটেছে মৃত্যুও। বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হন বেশ কয়েকজন। বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ ট্রেন চলাচল। এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। ২০২০-র ৪ জানুয়ারি, শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু।

জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। শেড ভেঙে গুরুতর জখম এখনও পর্যন্ত ২৭ জন। শেডের নীচে যাঁরা বসেছিলেন ,তাঁরা জখম হয়েছেন। তাঁরা সকলেই মূলত যাত্রী। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই জলের ট্যাঙ্কটি বেশ পুরনো। সেটিই হঠাৎ করে ভেঙে পড়ে। উপর থেকে জল প্রবল বেগে নীচে যাত্রীদের গায়ে পড়ে। জলের ট্যাঙ্কের লোহার অংশ ভেঙে নীচে পড়ে। সেই সময়েই শেডও ভেঙে যায়। তারফলেই জখম হয়েছেন যাত্রীরা। এদিন এই দুর্ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। বারবার বলা সত্ত্বেও কেন দেখভাল করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। 

জলের ট্যাঙ্ক ভেঙে হুড়মুড়িয়ে জল পড়তে থাকে। প্ল্যাটফর্মের শেডের উপর ভেঙে পড়ে লোহার অংশ। বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছেন পুলিশের আধিকারিকরা। প্ল্যাটফর্মের শেডের কাঠামো ভেঙে পড়ে তার তলায় চাপা পড়ে যান অনেকে। আপাতত আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাঙাচোরা অংশ সরানোর জন্য গ্যাস কাটার নিয়ে এসে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হচ্ছে। প্ল্যাটফর্ম জিআরপি অধীনে পড়ে। এই ঘটনায় রেলপুলিশ তদন্ত করবে। কার দায়, কার গাফিলতির কারণে এমন ঘটনা ঘটল তা খুঁজে দেখা হবে।

রেল চলাচলে বিঘ্ন:
এদিন দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। এর ফলে ১,২ ও ৩ নম্বর প্ল্য়াটফর্মে রেল চলচাল বিঘ্নিত হয়েছে। মূল তিনটি লাইন অফিস টাইমে ব্যস্ত থাকে। সেই লাইনে ট্রেন চলাচল ব্যাহত। লোকাল ট্রেন চলছে না। হাওড়া থেকে দূরপাল্লার ট্রেনও আপাতত দেরি হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ১৫ ডিগ্রিরও নিচে নেমে গেল তাপমাত্রা, কনকনে সকাল কলকাতায় 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget