এক্সপ্লোর

Hooghly Flood: প্লাবিত একের পর পর ব্লক, হুগলিতে জল যন্ত্রণা অব্যাহত

Hooghly News: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গতকাল বিকেল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। কিন্তু জেলায় জেলায় জল যন্ত্রণার ছবিটা একই রয়েছে।

বাপন সাঁতরা: অতিবৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে বানভাসি পরিস্থিতি হুগলির একাধিক এলাকায়। প্লাবিত একের পর পর ব্লক। চাষের জমি তো বটেই জলের নিচে চলে গিয়েছে বাড়িও। অপেক্ষাকৃত উঁচু এলাকায় জল ঢুকে গিয়েছে ঘরে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গতকাল বিকেল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। কিন্তু জেলায় জেলায় জল যন্ত্রণার ছবিটা একই রয়েছে। প্রবল বৃষ্টির জেরে জল জমেছে হুগলির বিভিন্ন জায়গায়। ব্যাহত হচ্ছে জনজীবন। আরামবাগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে উঠেছে জল। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। টানা বৃষ্টির দাপট ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি। ৪টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। বহু কাঁচা ও পাকাবাড়ির একতলা জলমগ্ন। আরামবাগের মায়াপুর এলাকায় বেশকিছু দোকানে জল ঢুকে পড়ায় ব্যবসায়ীরা জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন। বহু গ্রামে কোমর সমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। DVC যেভাবে জল ছাড়ছে, তাতে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।  নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হরিপাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। হরিপাল ব্লকের সহদেব, দ্বারহাটা, কৈকালা গ্ৰাম পঞ্চায়েতের চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। আমন ধানের মরশুমে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। স্কুল, কলেজ, বাজার, কোথাও যেতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। কোথাও ঘরে জল ঢুকে গেছে, কোথাও বাড়ছে সাপের উপদ্রব। চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন শয়ে শয়ে মানুষ। 

বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ভাসছে হুগলির আরামবাগের ৪টি পঞ্চায়েত এলাকার প্রায় ৮টি গ্রাম। বাড়ি, দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে জল ঢুকেছে। জলের তলায় চলে গেছে পানীয় জলের কল। রাস্তার উপর দিয়ে এমন স্রোতে জল বইছে দেখলে মনে হবে নদী। দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরীর প্রায় ৯টি শাখা খাল গেছে এই গ্রামগুলোর উপর দিয়ে। খাল সংস্কার না করার ফলে এই জল যন্ত্রণা বলে অভিযোগ বিজেপির। ডিভিসির ছাড়া জলেই এলাকাবাসীর দুর্ভোগ বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। গতকাল ওই এলাকার এক বাসিন্দা বলেন, "চাষবাসের সব ডুবে গেছে, কিছু নেই আমাদের। আমরা এখন কী করে থাকব? আমাদের মাটির ঘর, পাকা ঘর নেই, (মাটির ঘরের) একদিক হেলে চলে গেছে।'' আরেক বাসিন্দা শ্যামলী দেওয়ান জানাচ্ছেন, "ঘর, বাড়ি সব আমাদের ডুবে গেছে, মাটির ঘর, সব জল এক কোমর করে হয়ে গেছে। বাচ্চা নিয়ে চাপা পড়ে মরব? আমাদের চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে।'' এক বাসিন্দা সামশুল আলির অভিযোগ, "জল নিকাশি হচ্ছে না, এইজন্য জল ভর্তি হয়ে গেছে, বাড়ি, ঘর সব ডুবে গেছে, ভেঙে পড়ছে। বীজ সব জলের তলায়, বীজ নষ্ট হয়ে যাচ্ছে।'' 

 

সেরা শিরোনাম

Kolkata News: বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget