এক্সপ্লোর

Konnagar News: ভাড়াটিয়ার উপদ্রবে অতিষ্ঠ, কোন্নগরে রেললাইনে ঝাঁপিয়ে আত্মঘাতী বাড়ির মালিক, অভিযুক্ত ফেরার

Konnagar News: হুগলির (Hooghly News) কোন্নগর (Konnagar News) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার ব্যানার্জি লেনের বাসিন্দা ছিলেন সুদীপ বসু।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  ঘর আটকে বসে থাকলেও, ভাড়া গোনার নাম করছেন না। উল্টে গায়ের জোরে ব্যবসা খুলে বসেছেন ভাড়াটিয়া। উঠে যেতে বললে উল্টে হুমকি দিচ্ছেন। ভয় দেখাচ্ছেন কোর্ট-কাছারির। সেই নিয়ে দিনের পর দিন অশান্তি। তার জেরে বাড়ির মালিক আত্মহত্যাই করে বসলেন বলে অভিযোগ। ট্রেন লাইনে ঝাঁপিয়ে পড়ে তিনি আত্নঘাতী (Landlord Commits Suicide) হন বলে জানা গিয়েছে। অভিযুক্ত ভাড়াটিয়ার (Accusation Against Tenant)কড়া শাস্তির দাবি তুলছেন মৃতের পরিবারের লোকজন।

কোন্নগরে ভাড়াটের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী বাড়িমালিক

হুগলির (Hooghly News) কোন্নগর (Konnagar News) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার ব্যানার্জি লেনের বাসিন্দা ছিলেন সুদীপ বসু। ৫০ বছর বয়সি সুদীপবাবুই আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে কোন্নগর রেল লাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর বুধবার সকালে দেহ আনা হয় বাড়িতে। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। অভিযুক্ত ভাড়াটিয়ার উপদ্রবে, মানসিক অবসাদ থেকেই তিনি এমন পদক্ষেপ করেছেন বলে দাবি সকলের।

আরও পড়ুন: Sisir Adhikari: শিশির অধিকারীকে কুরুচিকর ভাষায় আক্রমণ মন্ত্রী অখিল গিরির । Bangla News

মৃতের পরিবার জানিয়েছে, বাড়ির একতলায় গত তিন বছর ধরে ভাড়া রয়েছেন বুবুন নাগ নামের এক যুবক। সুদীপবাবুর স্ত্রী বীণা বসু জানিয়েছেন, চলতি মাসের ফেব্রুয়ারি মাসেই ভাড়ার চুক্তি শেষ হয়ে গিয়েছে। তার পরেও গর ছাড়ছেন না বুবুন। গত ১০ মাস ধরে ঘরভাড়া দেননি তিনি। উঠে যাওয়ার কথা বললেই নানা ভাবে হুমকি দেন। তাঁদের ভুয়ো মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি বীণাদেবীর। এমনকি বুবুন তাঁদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন বলেও জানিয়েছেন তিনি।

মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা!

বীণাদেবীর দাবি, দীর্ঘ দিন ধরে এই নিয়ে অশান্তি চলছিল। তাতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুদীপবাবু। সেই থেকেই এমন পদক্ষেপ করেছেন। সুদীপবাবুর দদি মৌসুমি মিত্র জানিয়েছেন, বুবুনের উপদ্রবে প্রচণ্ড মানসিক চাপে ছইলেন সুদীপবাবু। বাড়ি বিক্রির কথা চলছিল। কিন্তু ঘর ছাড়তে চাইছিলেন না বুবুন। বরং সিকিওরিটি এজেন্সি খুলে বসেন। কিছু বললেই ভয় দেখাতেন সুদীপবাবুকে। উপায়ান্ত না দেখেই এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন সুদীপবাবু। অভিযুক্ত ভাড়াটিয়ার কঠোর শাস্তি চেয়েছেন তিনি।

কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তন্ময় দেব বলেন, “বুবুন নাগ ঠগবাজ, মামলাবাজ লোক। সিকিউরিটি গার্ডের কাজ করিয়ে পয়সা দেন না। কিছু বললেই পুলিশে অভিযোগ করিয়ে জেল খাটান। ওঁকে কোন্নগরের সবাই চেনেন। গতকালও ওই বাড়িতে পুলিশ গিয়েছিল। তার পরেই শুনলাম এই ঘটনা। পুলিশের ভয় দেখিয়ে লোক ঠকানো বুবুনের কাজ। পুলিশকে , এই ঘটনার সঠিক তদন্ত করে শাস্তি দিতে।” মঙ্গলবার সুদীপবাবুর দেহ উদ্ধারের পর থেকেই পলাতক অভিযুক্ত বুবুন। সুদীপবাবুর পরিবারের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget