এক্সপ্লোর

Hooghly: চন্দন যাত্রার হাত ধরে মাহেশে রথযাত্রার সূচনা, সকাল থেকে উপচে পড়া ভিড় মন্দিরে

Chandan Yatra: রবিবার অক্ষয় তৃতীয়া। এদিনই হুগলির মাহেশে সূচনা হল রথযাত্রা উত্‍সবের। বিশেষ এই দিনে শুরু হল চন্দনযাত্রা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, মাহেশ: অক্ষয় তৃতীয়ায় হুগলির মাহেশে (Mahesh) সূচনা হল রথযাত্রার। আজ হল চন্দন যাত্রা। এই উপলক্ষে সকাল থেকে মন্দিরে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। এদিনই হালখাতা করেন ব্যবসায়ীরা।

মাহেশে সূচনা হল রথযাত্রার: রবিবার অক্ষয় তৃতীয়া। এদিনই হুগলির মাহেশে সূচনা হল রথযাত্রা উত্‍সবের। বিশেষ এই দিনে শুরু হল চন্দনযাত্রা। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় হয় চন্দন যাত্রা উত্‍সব। প্রচলিত কাহিনি অনুযায়ী, রাজা ইন্দ্রচন্দ্রকে মহাপ্রভু জগন্নাথদেব নির্দেশ দিয়েছিলেন, তাঁর সর্বাঙ্গে চন্দন লেপন করতে। কারণ, প্রখর রোদের তাপে জগন্নাথদেবের মাথা ধরেছিল। সেই কারণে বিগ্রহে চন্দন লেপে সূচনা হয় চন্দন যাত্রার।          

২১ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লাগানো। স্নানযাত্রার দিন সেই চন্দন দুধ, গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা হবে। স্নানের পর জগন্নাথদেবের জ্বর আসবে। তখন বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহ। ভক্তরা দেখা পাবেন না জগন্নাথের। লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবেন জগন্নাথদেব। কবিরাজের পাচন খেয়ে জ্বর সারলে মন্দিরের দরজা খুলবে। রথে চেপে বলরাম শুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ। সেই দিনই রথযাত্রা। এ বছর রথযাত্রা ২০ জুন।                 

পুরীতে এদিন থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। আর হুগলির মাহেশে সূচনা হয় চন্দন যাত্রার। এই উপলক্ষে এদিন সকাল থেকে ভক্তদের ভিড় ছিল মন্দিরে। এদিনই হালখাতা করেন স্থানীয় ব্যবসায়ীরা। ৬২৭ বছর ধরে কাঠের জগন্নাথ মূর্তি একই রকম রয়েছে। কোনও ক্ষয় নেই। এটাই মাহেশের জগন্নাথের মাহাত্ম্য।৪২ দিন পর হবে স্নান যাত্রা উৎসব। ঘড়া ঘড়া গঙ্গা জল আর দেড় মন দুধ দিয়ে স্নান করানো হবে জগন্নাথ দেবকে। তার ১৫ দিন পর দরজা খুলবে মন্দিরের।

তারাপীঠে উপচে পড়া ভিড়: রবিবার অক্ষয় তৃতীয়া। সকাল থেকে তারাপীঠে উপচে পড়া ভিড়। এদিন অনেক ব্যবসায়ী হাল খাতায় পুজো দিয়ে ব্যবসা শুরু করেন। লক্ষ্মী, গণেশের মূর্তি নিয়ে মা তারা সামনে রেখে পুজো দিয়ে বাড়ি নিয়ে যায় অনেক ব্যবসায়ী। মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, আজ সকাল থেকে হাজার হাজার পূর্ণার্থী মন্দিরে আসে।মাকে পুজো দিয়ে মঙ্গল কামনা করে।

আরও পড়ুন: Vastu Tips: সপ্তাহের শুরুতে বাড়িতে রাখুন মা লক্ষ্মীর এই ছবি, ধনধান্যে পূর্ণ হবে সংসার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget