এক্সপ্লোর

Hooghly: সংসারে চূড়ান্ত অনটন! একই সঙ্গে আত্মহত্যার চেষ্টা মা ও মেয়ের, তারপর...

Hoogly: পারিবারিক কোনও সমস্যা নাকি অন্য কোনও কারণ? ঠিক কী কারণে হঠাৎ এই সিদ্ধান্ত? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

হুগলি: মা ও মেয়ের একসঙ্গে আত্মহত্যার চেষ্টা। একজন গলায় দড়ি দিন এবং অন্যজন হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় মা-কে বাঁচানো গেলেও মৃত্যু হয়েছে বছর ৩৫-এর মেয়ের। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের ক্রাইফার রোড সংলগ্ন এলাকায়। অরণি এপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় দু'জনকে। পুলিশ সূত্রে খবর, আহত মহিলাকে হাসপাতালে ভর্তি  করা হয়েছে। তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। 

পারিবারিক কোনও সমস্যা নাকি অন্য কোনও কারণ? ঠিক কী কারণে হঠাৎ এই সিদ্ধান্ত? স্থানীয় সূত্রে খবর, অরনি অ্যাপার্টমেন্টে প্রায় ৭ বছর ধরে এই ফ্ল্যাটে থাকতেন মুখোপাধ্যায় পরিবার। বুদ্ধদেব মুখোপাধ্যায় ও কৃষ্ণা মুখোপাধ্যায়ের বছর ৩৫-এর একমাত্র অবিহবাহিতা মেয়েও থাকতেন ওই একই ফ্ল্যাটে।

আর্থিক অনটনের সংসার চলত মা ও বাবার পেনশনের টাকায়। বাবা বুদ্ধদেব মুখোপাধ্যায় শারীরিকভাবে অসুস্থ এবং শয্যাশায়ী ছিলেন। পারিবারিক অবস্থার অবনতি ও মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। মেয়ের আত্মহত্যা দেখে তার মাও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশী আবাসিকরা এসে কৃষ্ণাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যান। তবে তার মেয়েকে বাঁচানো যায়নি। 

ঘটনাস্থলে কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলশ। 

এর আগে পানাগড়ে (Panagarh) রেল কোয়ার্টারে গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘরেই মিলেছিল ঝুলন্ত দেহ। পা বিছানায় ঠেকানো অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছিল আইভির স্বামী রাজীব রেলে চাকরি করেন। নদিয়ার বাসিন্দা ওই দম্পতির বছর তিনেকের সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল অফিস গিয়েছিলেন। ফিরে এসে স্ত্রীর সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। কাঁকসা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।                                     

ঘর খুলেই দেখা গিয়েছিল হাঁটুমোড়া অবস্থায় ঝুলে রয়েছেন বধূ। মুখে কোনও বিকৃতিও নেই। তাহলে কি আত্মহত্যা না কি খুন? নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও জটিল কারণ? এখনও সেই হদিশ মেলেনি। তবে রেল কোয়ার্টারে এক গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানের পানাগড়ে।  

সেরা শিরোনাম

Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget