এক্সপ্লোর

Hooghly News: স্কুলের সহপাঠীকে হঠাৎ ঘুষি, ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি

West Bengal News: ক্লাসরুম হোক কিংবা খেলার মাঠ সহপাঠীদের সঙ্গে খুনসুটি-লাফালাফি-ঝাঁপাঝাঁপি এটাই স্বাভাবিক ছবি। কিন্তু, সেই ইয়ার্কিই বদলে গেল মৃত্যু ফাঁদে।

সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: স্কুলের মধ্যে মারামারি, সহপাঠীর ঘুষিতে ছাত্রের মৃত্যু? দশম শ্রেণির ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি। অভিযোগ, বুকে ঘুষিতেই মৃত্যু হয়েছে ছাত্রের। 

ক্লাসরুম হোক কিংবা খেলার মাঠ সহপাঠীদের সঙ্গে খুনসুটি-লাফালাফি-ঝাঁপাঝাঁপি এটাই স্বাভাবিক ছবি। কিন্তু, সেই ইয়ার্কিই বদলে গেল মৃত্যু ফাঁদে। হুগলির একটি স্কুলে ইয়ার্কির ছলে সহপাঠীর বুকে সজোর ঘুষি। আর তাতেই মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করা হয়। স্কুলেই মারামারিতে ছাত্রের মৃত্যুতে প্রধান শিক্ষকের দাবি , 'মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম, ফিরে শুনলাম।' পরিবার সূত্রে খবর, কয়েক মাস আগে মাঠে দৌড়োতে গিয়ে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল নিহত ছাত্রের দিদির। ঘটনাচক্রে, সেও ছিল এই স্কুলেরই প্রাক্তনী। ৮ মাসের ব্যবধানে ফের সন্তান শোকে অকুল পাথারে পরিবার। ছাত্রের মৃত্যুতে দোষীর শাস্তি চেয়ে দাবি স্থানীয় কাউন্সিলরের। 

এদিন ওই ছাত্রের বাবা বলেন "একটা ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে। ওর বুকে খুব মেরেছে। আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। স্কুল চলছিল সেই সময়ই এই ঝামেলা হয়েছে। শিক্ষকরা পড়াশোনা করান না। কী করে এটা হতে পারে? ওঁরাই এটার জন্য দায়ী। স্কুলের ছাত্ররা এসে জানায়। এসে দেখছি মারা গেছে। আমরা ইনসাফ চাইছি।'' বিতর্কের আবহে প্রধান শিক্ষক জানিয়েছেন, "আমি ছিলাম না সেই সময় স্কুলে। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম। এরকম ঘটনা এর আগে ঘটেনি। ১২:৫০ মিনিটে শিক্ষক বেরোনোর পর মারামারি করে। দরজার কাছেই ফাটাফাটি হল। ওই ছাত্র পড়ে অজ্ঞান হয়ে যায়। শিক্ষকরা দেখে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু ডাক্তাররা জানায় মৃত্যু হয়েছে।''                                         

এদিকে মাঝরাতে হাওড়ায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হলেন হুগলির IC. পুলিশ সূত্রে খবর, চণ্ডীতলা থানার IC-র সঙ্গে গাড়িতে এক মহিলাও ছিলেন। কেনাকাটা নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। এরপরই গুলি চলে। IC-র হাতে গুলি লাগে। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে গুলিবিদ্ধ হলেন IC? তা খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়েছে হুগলি গ্রামীণ পুলিশ। IC-র সঙ্গিনীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: Murshidabad News: সরকারি হাসপাতালে গুন্ডামির অভিযোগ, পুলিশ পিটিয়ে ধৃত ওসি

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget